০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৫:৫৬

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

এইচএসসি ফরম পূরণে বাদ পড়া শিক্ষার্থীদের ফের সুযোগ দিল শিক্ষা বোর্ড

এইচএসসি ফরম পূরণে বাদ পড়া শিক্ষার্থীদের ফের সুযোগ দিল শিক্ষা বোর্ড

সারাদেশ

প্রকাশিত: ০১ জুন, ২০২৬, ১৫:১৯

আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষায় ফরম পূরণ থেকে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য ফের সুযোগ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

সোমবার (১ জুন) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় আগামী ১৫ থেকে ১৬ জুন পর্যন্ত বর্ধিত করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ‘সোনালী সেবা’ মাধ্যমে ফি পরিশোধ করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে ওই সময়ের মধ্যেই শিক্ষার্থীদের ফরম পূরণের কার্যক্রম সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে বিলম্ব ফিসহ ফরম পূরণ ও ফি পরিশোধের সময় ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছিল।

উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি পরীক্ষা আগামী ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হবে। ব্যবহারিক পরীক্ষা ১৫ আগস্টের মধ্যে সম্পন্ন করতে হবে। রুটিন অনুযায়ী প্রথম দিন অনুষ্ঠিত হবে বাংলা প্রথম পত্র (আবশ্যিক) পরীক্ষা এবং শেষ দিনে ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ২য় পত্র এবং শিশু বিকাশ ২য় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন