তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের পাশে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ জুন, ২০২৬, ২০:৩৭
তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।
শিক্ষা সবার মৌলিক অধিকার উল্লেখ করে তিনি বলেন, এই শিক্ষার্থীরা যাতে কোনো বৈষম্যের শিকার না হয়ে শিক্ষা কার্যক্রমে অংশ নিতে পারে, সে লক্ষ্যে বাউবি আন্তরিক।
শুক্রবার (৫ জুন) রংপুরের মিঠাপুকুরে পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময়ে উপাচার্য এসব কথা বলেন।
তিনি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক সমাজ গঠনে শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন এবং আগ্রহী তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের দ্বার সবসময় উন্মুক্ত রাখার প্রতিশ্রুতি দেন।
এ সময় তার সঙ্গে বাউবির পরীক্ষা নিয়ন্ত্রক মো. হাবিবুল্যাহ মাহামুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে উপাচার্য সৈয়দপুর উপ-আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন করে প্রযুক্তিনির্ভর সেবা ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির নির্দেশনা দেন। পরিদর্শন শেষে তিনি নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্মস্থান এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদের সমাধিস্থল জিয়ারত করেন।
আরও পড়ুন
- • আর্জেন্টিনার জার্সি পরলেই দাঁতের চিকিৎসা ফ্রি!
- • ইসরায়েলি বিধিনিষেধের মধ্যেও আল-আকসায় মুসল্লিদের নামাজ আদায়
- • অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলের কোচের দায়িত্বে ফিরছেন সালাউদ্দিন
- • চলতি মাসেই দায়িত্ব নিচ্ছেন নতুন ভারতীয় হাইকমিশনার
- • প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি: ৫ দিনের রিমান্ডে দুই
- • দৌলতদিয়ায় বাস ডুবি: দুটি তদন্ত কমিটি গঠন
- • এক নম্বরে আর্জেন্টিনা, তবে কাটবে কি বিশ্বকাপ অভিশাপ?
- • তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের পাশে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • দেশের বাজারে আরও কমলো স্বর্ণের দাম
