বন্যায় পরীক্ষা নেওয়ার প্রতিবাদ, চট্টগ্রাম বোর্ডে বিক্ষোভ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬, ১৯:৪০
বন্যাকবলিত এলাকায় এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় তারা ৭ দফা দাবি সংবলিত স্মারকলিপি জমা দিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন।
মঙ্গলবার (১৪ জুলাই) নগরের মুরাদপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রধান ফটকের সামনে সকাল ১১টা থেকে বিক্ষোভ শুরু করেন এইচএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, বন্যার মধ্যে পরীক্ষার্থীদের নিরাপত্তা ও যাতায়াতের বিষয়টি বিবেচনা না করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদেই তাদের এই কর্মসূচি। তারা বিকেলের মধ্যে দাবিগুলোর বিষয়ে সন্তোষজনক সিদ্ধান্ত না এলে নতুন কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।
পরে শিক্ষার্থীরা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর ৭ দফা দাবি সংবলিত স্মারকলিপি দেন। তবে স্মারকলিপি দেওয়ার পর একদল বিক্ষুব্ধ শিক্ষার্থী স্লোগান দিয়ে বোর্ডের ভেতরে প্রবেশের চেষ্টা করে।
একপর্যায়ে ধাক্কাধাক্কিতে বোর্ডের প্রধান ফটক খুলে যায়। পরে শিক্ষার্থীরা ফটকটি কাঁধে করে রাস্তার দিকে নিয়ে যান।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে আলোচনা করেছেন। বিষয়গুলো নিয়ে তাদের সঙ্গে কথা হয়েছে। তবে হঠাৎ কিছু বিক্ষুব্ধ শিক্ষার্থী প্রধান ফটক ধরে টানাটানি করলে সেটি খুলে যায় এবং তারা গেটটি নিয়ে যায়।
প্রতিফলন/এজে
আরও পড়ুন
- • গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৭৩ হাজার
- • চার পুলিশ হত্যায় ইরানে দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর
- • শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান
- • হাতির সাথে ইজিবাইকের ধাক্কা, প্রাণ গেল ১০ মাসের শিশুর
- • নতুন নিয়মে ধাক্কা! কনটেন্ট ক্রিয়েটরদের জন্য দুসংবাদ
- • বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা
- • দেশে কমছে চিনির ব্যবহার, বাড়ছে সুক্রালোজের চাহিদা
- • গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
