ক্রীড়া কার্যক্রমে নতুন নির্দেশনা, রিপোর্ট চাইছে মাউশি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৬, ০১:০৪
মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচালিত ক্রীড়া কার্যক্রমের তথ্য নিয়মিত পাঠানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নতুন নির্দেশনা অনুযায়ী, প্রতি মাসের ক্রীড়া কার্যক্রমের প্রতিবেদন পরবর্তী মাসের প্রথম সপ্তাহে নির্ধারিত ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) এ সংক্রান্ত একটি চিঠি জারি করে দেশের সব আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকদের কাছে পাঠিয়েছে মাউশি।
নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত ছক অনুযায়ী প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে মাসে অনুষ্ঠিত ক্রীড়া কার্যক্রমের তথ্য এবং পরবর্তী মাসের পরিকল্পিত কার্যক্রমের বিবরণ পাঠাতে হবে।
প্রতিবেদনে শিক্ষাপ্রতিষ্ঠানের নাম, আয়োজিত ক্রীড়া ইভেন্টের সংখ্যা, খেলার ধরন, অনুষ্ঠিত ইভেন্টের বিবরণ এবং আগামী মাসের পরিকল্পনা উল্লেখ করতে হবে।
মাউশি জানিয়েছে, একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সব স্কুলে নিয়মিত ক্রীড়া কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখতে হবে।
প্রতি মাসের প্রতিবেদন পরবর্তী মাসের প্রথম সপ্তাহের মধ্যে [email protected] ঠিকানায় পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৭৩ হাজার
- • চার পুলিশ হত্যায় ইরানে দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর
- • শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান
- • হাতির সাথে ইজিবাইকের ধাক্কা, প্রাণ গেল ১০ মাসের শিশুর
- • নতুন নিয়মে ধাক্কা! কনটেন্ট ক্রিয়েটরদের জন্য দুসংবাদ
- • বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা
- • দেশে কমছে চিনির ব্যবহার, বাড়ছে সুক্রালোজের চাহিদা
- • গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
