২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৯:১১

শিরোনাম
গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল জ্বালানি সংকট, ব্রিকস ও শুল্ক ইস্যুতে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নতুন রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, দিনক্ষণ এখনো চূড়ান্ত নয় শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত আন্তর্জাতিক ফ্লাইটে সাময়িক স্থগিতাদেশ গণপরিবহনে জিপিএস সংযোজন বাধ্যতামূলক করল বিআরটিএ

মালয়েশিয়াগামী বিমানে বোর্ডিং পাস নিয়েও উঠলেন না ৭১ যাত্রী

মালয়েশিয়াগামী বিমানে বোর্ডিং পাস নিয়েও উঠলেন না ৭১ যাত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৫ জুলাই, ২০২৬, ০৯:১৪

মালয়েশিয়াগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোর্ডিং পাস সংগ্রহের পরও ৭৬ জন যাত্রী শেষ পর্যন্ত বিমানে ওঠেননি। এর মধ্যে বোর্ডিং গেটে পাঁচজনের ভিসা–সংক্রান্ত অসঙ্গতি ধরা পড়ার পর বাকি ৭১ জন বিমানবন্দর থেকে সরে যান বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। ঘটনাটি নিয়ে বিমানবন্দরের ভিসা যাচাই ও নিরাপত্তা প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

শনিবার (৪ জুলাই) রাত ৮টা ৩৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা–মালয়েশিয়া রুটের বিজি-৩৮৬ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়। বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজটির নির্ধারিত যাত্রী ছিলেন ২৪৫ জন।

বিমানবন্দর সূত্র জানায়, ফ্লাইটটির জন্য ৭৬ জন যাত্রী চেক-ইন সম্পন্ন করে বোর্ডিং পাস সংগ্রহ করেছিলেন। তবে বোর্ডিং গেটে পাঁচজন যাত্রীর ভিসার সঙ্গে পাসপোর্টের তথ্যের গরমিল ধরা পড়ে। তাদের অফলোড করার পর বাকি ৭১ জন একে একে বিমানবন্দর ত্যাগ করেন। শেষ পর্যন্ত ওই ৭৬ জনের কেউই বিমানে ওঠেননি।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, চেক-ইনের সময় যাত্রীদের ই-ভিসা যথাযথভাবে যাচাই না করেই 'ভেরিফায়েড' হিসেবে গ্রহণ করা হয় এবং তাদের বোর্ডিং পাস ইস্যু করা হয়। এরপর তারা ইমিগ্রেশনও অতিক্রম করেন। কিন্তু বোর্ডিং গেটে গিয়ে পাঁচজনের ভিসা জাল বলে সন্দেহ করা হলে তাদের যাত্রা স্থগিত করা হয়।

এ ঘটনায় প্রশ্ন উঠেছে, ভিসা যাচাইয়ের একাধিক ধাপ থাকার পরও কীভাবে সন্দেহভাজন জাল ভিসাধারীরা চেক-ইন ও ইমিগ্রেশন পেরিয়ে বোর্ডিং গেট পর্যন্ত পৌঁছাতে সক্ষম হলেন।

বিমানবন্দর সূত্র জানায়, বিমানে না ওঠা ৭৬ জনই ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়া যাচ্ছিলেন। তবে তাদের একটি অংশের মালয়েশিয়ায় অবস্থান করার পরিকল্পনা ছিল বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ঘটনার সময় উপস্থিত এক প্রত্যক্ষদর্শী জানান, বোর্ডিং চলাকালে কয়েকজন যাত্রীকে আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের ভিসা নিয়ে সমস্যা ধরা পড়েছে বলে জানা যায়। এরপর বোর্ডিং লাইনে থাকা আরও কয়েকজন যাত্রীকে আর দেখা যায়নি।

এ বিষয়ে বক্তব্য জানতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে বিমানবন্দরের একটি সূত্র জানিয়েছে, ভিসা–সংক্রান্ত সমস্যার কারণে কয়েকজন যাত্রীকে ইমিগ্রেশন পুলিশ আগেই অফলোড করে। তাদের মধ্যে কয়েকজনের মালয়েশিয়া হয়ে সৌদি আরবে ওমরাহ পালনের পরিকল্পনা ছিল। যাত্রার উদ্দেশ্য নিয়ে সন্দেহ সৃষ্টি হওয়ায় তাদের বিদেশযাত্রা স্থগিত করা হয়।

ঘটনার প্রকৃত কারণ এবং ভিসা যাচাই প্রক্রিয়ায় কোনো ধরনের গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরও পড়ুন