ওমরাহ ভিসায় বড় পরিবর্তন, এক বছরেই একাধিকবার সৌদি যাওয়ার সুযোগ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ১১:২৭
বিশ্বজুড়ে ওমরাহ পালনকারীদের জন্য নতুন সুবিধার ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালুর সিদ্ধান্ত নিয়েছে। এই ভিসায় একাধিকবার সৌদি আরবে প্রবেশ করা যাবে এবং সব মিলিয়ে সর্বোচ্চ ৯০ দিন অবস্থানের সুযোগ মিলবে।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই ভিসা ইস্যুর দিন থেকে টানা ৩৬৫ দিন পর্যন্ত বৈধ থাকবে। ভিসার মেয়াদের মধ্যে একাধিকবার সৌদি আরবে প্রবেশ করা গেলেও মোট অবস্থানের সময় ৯০ দিনের বেশি হতে পারবে না।
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, সৌদি ভিশন-২০৩০ এবং পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম-এর অংশ হিসেবে ওমরাহ পালনকারীদের যাত্রা আরও সহজ, আধুনিক ও স্বাচ্ছন্দ্যময় করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
যেসব শর্ত মানতে হবে
নতুন এই সুবিধা পেতে হলে প্রতিবার সৌদি সফরের আগে নুসুক (Nusuk) প্ল্যাটফর্মের মাধ্যমে অনুমোদিত সেবাদাতা প্রতিষ্ঠানের কাছ থেকে একটি সেবা প্যাকেজ কিনতে হবে। তবে সেই প্যাকেজের মেয়াদ ভিসার অবশিষ্ট মেয়াদের চেয়ে বেশি হতে পারবে না।
এ ছাড়া সৌদি আরবে পৌঁছানোর আগেই নুসুক অ্যাপ ব্যবহার করে ওমরাহ পালনের অনুমতিপত্র (পারমিট) সংগ্রহ করতে হবে।
ভিসা স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় হবে
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিবার দেশ ত্যাগ করার পর এই ভিসা স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে। পরবর্তী সফরের আগে প্রয়োজনীয় শর্ত পূরণ করলে ভিসাটি আবার সক্রিয় করা হবে।
তবে হজ মৌসুমে এই ভিসা ব্যবহার করা যাবে না। প্রতি বছর ১ জিলকদ থেকে ১৩ জিলহজ পর্যন্ত মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা সক্রিয় করা হবে না বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
সৌদি সরকারের আশা, নতুন এই ভিসা ব্যবস্থার ফলে বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিরা আরও সহজে ও সুবিধাজনকভাবে ওমরাহ পালন করতে পারবেন। পাশাপাশি পুরো ভিসা ও অনুমতি প্রক্রিয়া আরও বেশি ডিজিটাল, দ্রুত এবং কার্যকর হবে।
আরও পড়ুন
- • হাতির সাথে ইজিবাইকের ধাক্কা, প্রাণ গেল ১০ মাসের শিশুর
- • নতুন নিয়মে ধাক্কা! কনটেন্ট ক্রিয়েটরদের জন্য দুসংবাদ
- • বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা
- • দেশে কমছে চিনির ব্যবহার, বাড়ছে সুক্রালোজের চাহিদা
- • গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী
- • ট্রাফিক শৃঙ্খলায় নতুন উদ্যোগ, রাজধানীতে বসছে আরও ১ হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা
- • মেলানিয়া ট্রাম্পকে হত্যার পরিকল্পনার দাবি, ভিডিও ঘিরে উদ্বেগ
- • হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৪
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
