এক বছর পর আবার চালু হলো বিমানের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬, ১০:০৬
দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট। রোববার (২৬ জুলাই) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ রুটের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।
উদ্বোধন শেষে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, ঢাকা-নারিতা রুট পুনরায় চালু হওয়ায় জাপানে বসবাসরত প্রায় আড়াই লাখ বাংলাদেশি সরাসরি উপকৃত হবেন। একই সঙ্গে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, এই বিমানসেবা শুধু একটি পরিবহন সুবিধা নয়, বরং দুই দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড ও অংশীদারত্বকে আরও গতিশীল করবে।
আফরোজা খানম বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু একটি রুট চালু করা নয়, বরং জাপানের সঙ্গে অংশীদারত্ব আরও শক্তিশালী করা। প্রধানমন্ত্রী আমাকে প্রবাসীদের সেবা নিশ্চিত করার দায়িত্ব দিয়েছেন। এখন থেকে এই ফ্লাইট আর বন্ধ হবে না।’
এর আগে অলাভজনক বিবেচনায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা-নারিতা রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ করে দিয়েছিল। পুনরায় চালুর পর প্রাথমিকভাবে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করা হবে।
অনুষ্ঠানে বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত বলেন, বর্তমানে বিমানের উড়োজাহাজ সংকট রয়েছে। তবে বহর সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘আমরা একটি রুট দিয়ে নারিতা ফ্লাইট চালু করেছি। আমাদের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে বিমানের বহরে ৫০টি উড়োজাহাজ যুক্ত করা। এ লক্ষ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেওয়ার প্রক্রিয়া চলছে।’
সংশ্লিষ্টদের আশা, ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট পুনরায় চালু হওয়ায় বাংলাদেশ ও জাপানের মধ্যে যাত্রী চলাচল, ব্যবসা-বাণিজ্য, পর্যটন এবং প্রবাসী বাংলাদেশিদের যাতায়াত আরও সহজ ও গতিশীল হবে।
আরও পড়ুন
- • হাতির সাথে ইজিবাইকের ধাক্কা, প্রাণ গেল ১০ মাসের শিশুর
- • নতুন নিয়মে ধাক্কা! কনটেন্ট ক্রিয়েটরদের জন্য দুসংবাদ
- • বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা
- • দেশে কমছে চিনির ব্যবহার, বাড়ছে সুক্রালোজের চাহিদা
- • গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী
- • ট্রাফিক শৃঙ্খলায় নতুন উদ্যোগ, রাজধানীতে বসছে আরও ১ হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা
- • মেলানিয়া ট্রাম্পকে হত্যার পরিকল্পনার দাবি, ভিডিও ঘিরে উদ্বেগ
- • হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৪
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
