০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৭:০০

শিরোনাম
আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রান্তিক গ্রাহকদের বিবেচিনায় রেখে বিদ্যুৎমূল্য পুনঃবিবেচনার অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগ হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ডিসেম্বরে চালু হতে পারে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী ঈদুল আজহায় দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখের বেশি পশু

নারায়ণগঞ্জে গ্যাসের লাইন সংস্কার দাবিতে মানববন্ধন-সড়ক অবরোধ

নারায়ণগঞ্জে গ্যাসের লাইন সংস্কার দাবিতে মানববন্ধন-সড়ক অবরোধ

প্রকাশিত: ০১ ডিসেম্বর, ২০২৫, ১৩:৪৬

নারায়ণগঞ্জের বন্দরে তিতাস গ্যাসের লাইন সংস্কারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন ভুক্তভোগীরা।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বন্দর অঞ্চলের ২১ নম্বর ওয়ার্ডের ত্রিবেনীপুল থেকে নোয়াদ্দা পর্যন্ত এ মানববন্ধনের আয়োজন করা হয়। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সমস্যার সমাধান করা না হলে আন্দোলনের হুমকি দেন মানববন্ধনকারীরা।

ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, বন্দর উপজেলার ত্রিবেনী পুলের সামনে ভুক্তভোগী মনির হোসেনের নেতৃত্বে ১২টি এলাকার বাসিন্দারা মানববন্ধনে অংশ নেন। তারা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন।

এসময় বন্দর থানা বিএনপির সভাপতি ও ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহেনশাহ আহম্মেদ বলেন, আন্দোলনকারীদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানাই। একই সঙ্গে দাবি বাস্তবায়নে রোড কাটিংয়ে নাসিকের কোনো জামানত প্রয়োজন হলে নিজ উদ্যোগে দেওয়ার ঘোষণা দেন তিনি।

আরও পড়ুন