০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৭:৪২

শিরোনাম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রান্তিক গ্রাহকদের বিবেচিনায় রেখে বিদ্যুৎমূল্য পুনঃবিবেচনার অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগ হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ডিসেম্বরে চালু হতে পারে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী

বিশ্বকাপ জয়ে স্পেনই এগিয়ে, বলছে অপ্টা সুপারকম্পিউটার

বিশ্বকাপ জয়ে স্পেনই এগিয়ে, বলছে অপ্টা সুপারকম্পিউটার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪ জুন, ২০২৬, ১৬:০৯

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। আগামী ১১ জুন পর্দা উঠছে ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল বিশ্বকাপের। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবলের এই মহাযজ্ঞ। যৌথভাবে আসরটির আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।

বিশ্বকাপ শুরুর আগে প্রতিটি গ্রুপের সম্ভাবনা নিয়ে বিশ্লেষণ প্রকাশ করেছে অপ্টা সুপারকম্পিউটার। তাদের পূর্বাভাস অনুযায়ী, ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন এবারের বিশ্বকাপ জয়ের সবচেয়ে বড় দাবিদার।

অপ্টার হিসাবে, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ২০২২ সালের রানার্সআপ ফ্রান্স এবং ইউরোপীয় প্রতিযোগিতার ফাইনালিস্ট ইংল্যান্ডও শিরোপার দৌড়ে শক্ত অবস্থানে রয়েছে।

এবারের বিশ্বকাপে ১২টি গ্রুপে ভাগ হয়ে খেলবে ৪৮টি দল। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি নকআউট পর্বে উঠবে। পাশাপাশি সেরা আটটি তৃতীয় স্থানধারী দলও জায়গা পাবে নতুন সংযোজিত শেষ ৩২ পর্বে।

গ্রুপ ‘এ’-তে রয়েছে স্বাগতিক মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্র। অপ্টার মতে, এখান থেকে নকআউটে যাবে মেক্সিকো ও দক্ষিণ কোরিয়া।

গ্রুপ ‘বি’-তে স্বাগতিক কানাডার প্রতিপক্ষ বসনিয়া ও হার্জেগোভিনা, কাতার ও সুইজারল্যান্ড। এই গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে ধরা হয়েছে কানাডাকে।

গ্রুপ ‘সি’-তে রয়েছে ব্রাজিল। তাদের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। অপ্টার মতে, গ্রুপ চ্যাম্পিয়ন হবে ব্রাজিল এবং দ্বিতীয় হবে মরক্কো।

গ্রুপ ‘ডি’-তে স্বাগতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে আছে প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া ও তুরস্ক। এই গ্রুপে যুক্তরাষ্ট্র চ্যাম্পিয়ন হলেও তুরস্ক বাদ পড়বে বলে মত অপ্টার।

গ্রুপ ‘ই’-তে চমক দেখাতে পারে কুরাসাও। জার্মানির সঙ্গে তারাও সরাসরি নকআউটে যেতে পারে।

গ্রুপ ‘এফ’ থেকে পরের পর্বে যেতে পারে নেদারল্যান্ডস ও জাপান।

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে গ্রুপ ‘জে’-তে। তাদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। অন্যদিকে ইংল্যান্ড রয়েছে গ্রুপ ‘এল’-এ, যেখানে তাদের সঙ্গে আছে ক্রোয়েশিয়া, ঘানা ও পানামা।

এবারের বিশ্বকাপের বড় আকর্ষণ হতে পারেন দুই কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো। সবকিছু ঠিক থাকলে তারা দুজনই রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে অংশ নেবেন।

অপ্টা সুপারকম্পিউটারের বিশ্লেষণে স্পেনকে সবচেয়ে এগিয়ে রাখা হলেও বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় চমকের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই ১১ জুন মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হওয়া এই মহাযজ্ঞে চোখ থাকবে পুরো ফুটবল বিশ্বের।

আরও পড়ুন