০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৫:৪৪

শিরোনাম
নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ডিসেম্বরে চালু হতে পারে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী ঈদুল আজহায় দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখের বেশি পশু ঈদযাত্রায় সড়কে ঝরল ২৮১ প্রাণ :রোড সেফটি ফাউন্ডেশন জুলাই থেকে চালু হচ্ছে হেলথ কার্ড, মিলবে স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন ড. খলিলুর রহমান ৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট

গভীর সমুদ্রে জাহাজে লাফিয়ে উঠল ৩ মণ ইলিশ

প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২৫, ০৯:২৬

সাধারণত জাল পেতেই মাছ ধরা হয়। কিন্তু এই মাছ ধরতে কোনো জাল লাগেনি। সাগর থেকে লাফিয়ে লাফিয়ে জাহাজে উঠেছে ইলিশ। এক-দুইটি নয়, বৃষ্টির মত প্রায় তিন মণ ইলিশ উঠেছে জাহাজটিতে। 

পটুয়াখালীর পায়রা বন্দরে প্রায় ৭০ কিলোমিটার দূরের গভীর বঙ্গোপসাগরে বিস্ময়কর এ ঘটনা ঘটেছে। হঠাৎ সাগরের বুক চিরে জাহাজের দুই পাশ বেয়ে ছুটে আসে ছোট ছোট ইলিশের দল। যেন ভয়-মিশ্রিত উৎসবে একসঙ্গে লাফিয়ে উঠছে জলরূপী ইলিশের ঝাঁক। মুহূর্তেই ডেকে পড়তে থাকে রুপালি মাছ। 

চোখের পলকে আনুমানিক তিন মণ ইলিশ উঠে এল ডেকে। একটি ১০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় সমুদ্রের বুকে রুপালি ঝাঁকের ‘ইলিশ-বৃষ্টি’র বিস্ময়।

আরও পড়ুন