চলন্ত ট্রেনের এসি যন্ত্রাংশ চুরি
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ২৩:১৬
ঢাকা থেকে পঞ্চগড় আসার পথে চলন্ত ট্রেনের এসি কোচের কনডেন্সার কয়েল চুরির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এতে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা অচল হয়ে পড়ায় ক্ষতিগ্রস্ত একটি কোচ রেখেই দুপুরে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে ‘পঞ্চগড় এক্সপ্রেস’। এ ঘটনায় ভুক্তভোগী যাত্রীদের টিকিটের টাকা ফেরত দিয়েছে রেল কর্তৃপক্ষ।
রেলওয়ে সূত্রে জানা গেছে, বুধবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা ‘দ্রুতযান এক্সপ্রেস’ ট্রেনের ‘গ’ নম্বর এসি কোচের ছাদের ঢাকনা খুলে কনডেন্সার কয়েলটি চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকাল ৭টা ৫৫ মিনিটে ট্রেনটি পঞ্চগড় স্টেশনে পৌঁছালে পরীক্ষা-নিরীক্ষার সময় বিষয়টি ধরা পড়ে। গুরুত্বপূর্ণ এই যন্ত্রাংশটি না থাকায় কোচটিকে চলাচলের অনুপযোগী ঘোষণা করে রেলওয়ের ইলেকট্রিক বিভাগ।
পঞ্চগড় রেলস্টেশনের মাস্টার জাহিদুল ইসলাম জাহিদ জানান, কারিগরি ত্রুটির কারণে ‘গ’ নম্বর কোচটি বাতিল করা হয়েছে। ফলে নিয়মিত ১৩টির পরিবর্তে ১২টি কোচ নিয়ে ট্রেনটি চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত এই রেকে একটি কোচ কম থাকবে। ওই কোচের ৭৮ জন যাত্রীর টিকিটের অর্থ ফেরত দেওয়া হয়েছে বলে জানান তিনি।
পঞ্চগড় রেলওয়ের ইলেকট্রিক অফিসের ইনচার্জ পাভেল মাহমুদ বলেন, “ঢাকা থেকে আসার পথেই কোনো এক সময় চুরির ঘটনাটি ঘটেছে। এসির কার্যকারিতা কমে যাওয়ায় বিষয়টি শনাক্ত হয়। এসি কোচের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। বর্তমানে ক্ষতিগ্রস্ত কোচটি স্পেয়ার হিসেবে স্টেশনে রাখা হয়েছে।”
সংশ্লিষ্টরা সুত্রে জানাযায় , এ নিয়ে গত তিন মাসে একই রুটে চলন্ত ট্রেনে তৃতীয়বারের মতো যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটল। এর আগে গত বছরের ১৬ ডিসেম্বর এবং চলতি বছরের ৮ ফেব্রুয়ারি একই কায়দায় চুরির ঘটনা ঘটেছিল। বারবার এমন ঘটনায় রেলওয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ যাত্রীরা।
আরও পড়ুন
- • নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’
- • বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
- • বাংলাদেশে প্রতিনিধি দল পাঠানোর কারণ জানাল আইসিসি
- • কেটি পেরি-লিসাদের সঙ্গে বিশ্বকাপ মঞ্চে বাংলাদেশি সঞ্জয়
- • প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
- • ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর
- • মিরপুরে ফের উদ্ধার নারীর অর্ধগলিত মরদেহ
- • রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা ৭ জুন
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
- • বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
