০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৪:০৬

শিরোনাম
ডিসেম্বরে চালু হতে পারে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী ঈদুল আজহায় দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখের বেশি পশু ঈদযাত্রায় সড়কে ঝরল ২৮১ প্রাণ :রোড সেফটি ফাউন্ডেশন জুলাই থেকে চালু হচ্ছে হেলথ কার্ড, মিলবে স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন ড. খলিলুর রহমান ৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন

ভোলায় পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

ভোলায় পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ২৩:২২

ভোলার চরফ্যাশন উপজেলায় পুকুরের পানিতে ডুবে খাদিজা আক্তার (৮) ও সোহানা (৯) নামের একই গ্রামের দুই শিশু নিহত হয়েছে। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার হাজারিগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ হাজারিগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। সোহানা ওই গ্রামের সোহাগ হোসেনের মেয়ে এবং খাদিজা একই গ্রামের ইউসুফ মিয়ার মেয়ে। তারা একে অপরের প্রতিবেশি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, শনিবার দুপুর ২টার দিকে খাদিজা ও সোহানা খেলার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। এরপর দুপুর আনুমানিক আড়াইটার দিকে স্বজনরা তাদের খোঁজাখুজি করে কোথাও না পেলে স্বজনরা বাড়ির পাশে পুকুরে ডুবন্ত অবস্থায় খাদিজাকে খুঁজে পান স্বজনরা। এরপর খাদিজাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর পর একই পুকুর থেকে অপর শিশু সোহানার মরদেহও উদ্ধার করা হয়। পরে তাদেরকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে শশীভুষন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফখরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত শিশুদের পরিবারের কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরের কার্যক্রম চলমান।

আরও পড়ুন