বিশ্বকাপের আগে নতুন নিয়ম, পানির বোতল নিষিদ্ধ ফিফার
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪ জুন, ২০২৬, ১২:৫৬
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর ঠিক আগে স্টেডিয়ামে পানির বোতল বহনের নিয়মে বড় পরিবর্তন এনেছে ফিফা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্বকাপের কোনো স্টেডিয়ামেই দর্শকরা পুনঃব্যবহারযোগ্য বা রিইউজেবল পানির বোতল নিয়ে প্রবেশ করতে পারবেন না।
এর আগে ফিফার স্টেডিয়াম আচরণবিধিতে এক লিটার পর্যন্ত ধারণক্ষমতার খালি ও স্বচ্ছ প্লাস্টিকের পুনঃব্যবহারযোগ্য বোতল স্টেডিয়ামে আনার অনুমতি ছিল। তবে গত মঙ্গলবার (২ জুন) আচরণবিধি হালনাগাদ করে সেই অনুমতি বাতিল করা হয়েছে।
ফিফা ইতোমধ্যে টিকিটধারীদের জানিয়েছে, নতুন নিয়ম অনুযায়ী কোনো ধরনের পুনঃব্যবহারযোগ্য পানির বোতল স্টেডিয়ামে নেওয়া যাবে না। নিরাপত্তার কারণ দেখিয়ে অন্যান্য ধরনের বোতলও নিষিদ্ধ রাখা হয়েছে।
এই সিদ্ধান্ত নিয়ে সমর্থকদের মধ্যে বিতর্ক তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ দর্শকরা আর নিজেদের বোতল নিয়ে এসে স্টেডিয়ামের ভেতরে থাকা পানির ফোয়ারা বা ডিসপেনসার থেকে পানি ভরে ব্যবহার করতে পারবেন না।
গত বছরের ক্লাব বিশ্বকাপে তীব্র গরমের মধ্যে স্টেডিয়ামে বোতলজাত পানির দাম ছিল ৪ থেকে ৬ ডলার। যদিও ২০২৬ বিশ্বকাপে পানির মূল্য এখনও নির্ধারণ করা হয়নি, তবে ফিফার দীর্ঘদিনের অংশীদার কোকা-কোলার ব্র্যান্ড ‘দাসানি’ স্টেডিয়ামগুলোতে বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন
- • ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর
- • মিরপুরে ফের উদ্ধার নারীর অর্ধগলিত মরদেহ
- • রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা ৭ জুন
- • ডিসেম্বরে চালু হতে পারে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী
- • অধিনায়কত্ব হারানোর শঙ্কায় সুরিয়াকুমার যাদব
- • মোংলা বন্দরে আমদানি-রফতানিতে নতুন রেকর্ড
- • ঈদুল আজহায় দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখের বেশি পশু
- • ঈদযাত্রায় সড়কে ঝরল ২৮১ প্রাণ :রোড সেফটি ফাউন্ডেশন
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
- • বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
