০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৬:৫৫

শিরোনাম
আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রান্তিক গ্রাহকদের বিবেচিনায় রেখে বিদ্যুৎমূল্য পুনঃবিবেচনার অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগ হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ডিসেম্বরে চালু হতে পারে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী ঈদুল আজহায় দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখের বেশি পশু

টাঙ্গাইলে বাসচাপায় নিহত ৩

টাঙ্গাইলে বাসচাপায় নিহত ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৬, ২২:০৮

টাঙ্গাইলের ধনবাড়ীতে বাসচাপায় সিএনজি চালকসহ দুই যাত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার নল্যা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুস সালাম সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন ধনবাড়ী উপজেলার সেনবাড়ী গ্রামের মৃত মুহাম্মদ আলীর ছেলে আলী আকবর (৫০), জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বাঙ্গালী পাড়া গ্রামের মৃত তোরাপ আলী ছেলে উমর ফারুক (৪৫) এবং একই উপজেলার বাউসী পপুলার গ্রামের বাসিন্দা খোকন (৪২)। উমর ফারুক ও খোকন দুই বন্ধু ছিলেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, জামালপুর থেকে ছেড়ে আসা একটি অটোরিকশা টাঙ্গাইলের মধুপুরে দিকে যাচ্ছিল। একই সময় মধুপুর থেকে জামালপুরগামী একটি বাস উপজেলার নল্যা বাজার এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও দুজন যাত্রী নিহত হন।

ওসি বলেন, নিহত দুই যাত্রী সর্ম্পকে বন্ধু। নিহতদের মরদেহ ধনবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন