০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১২:৪৩

শিরোনাম
জুলাই থেকে চালু হচ্ছে হেলথ কার্ড, মিলবে স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন ড. খলিলুর রহমান ৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

টেকনাফে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক ২

টেকনাফে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৬, ২২:২০

কক্সবাজারের টেকনাফে এক লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। 

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে নাফ নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

একই দিন রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার বিকেল ৫টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের সদস্যরা উপজেলার নাইট্যংপাড়া সংলগ্ন নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহজনক একটি বোটে তল্লাশি চালিয়ে এক লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ জড়িত দুই মাদক পাচারকারীকে আটক করা হয়। উদ্ধার করা মাদকের মূল্য প্রায় সাত কোটি টাকা।
এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত বোটটিও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরো জানান, মাদক পাচার রোধে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন