০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১২:৪৪

শিরোনাম
জুলাই থেকে চালু হচ্ছে হেলথ কার্ড, মিলবে স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন ড. খলিলুর রহমান ৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মায়ের মৃত্যু নিয়ে মুখ খুললেন বুয়েট অধ্যাপক ছেলে

মায়ের মৃত্যু নিয়ে মুখ খুললেন বুয়েট অধ্যাপক ছেলে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪ জুন, ২০২৬, ১০:৫৬

রাজধানীর মিরপুরে ৭৫ বছর বয়সী নূর জাহান বেগমের মৃত্যুকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ঘটনার পর অনলাইনে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যা তাদের মানসিকভাবে আরও বিপর্যস্ত করছে।

দেশের একটি স্বনামধন্য পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে নূর জাহান বেগমের ছোট ছেলে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ কে এম আশিকুর রহমান বলেন, ঈদের দিন তিনি পরিবারসহ মাকে দেখতে গিয়েছিলেন। মায়ের সময় বুঝতে অসুবিধা হওয়ায় তার জন্য একটি দেয়ালঘড়িও নিয়ে যান তিনি।

তিনি জানান, মায়ের মৃত্যুর পর থেকেই পরিবারটি গভীর মানসিক ট্রমার মধ্যে রয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্য তাদের আরও কষ্ট দিচ্ছে বলে অভিযোগ করেন।

গত ৩১ মে রাতে পুলিশ মিরপুরের একটি ফ্ল্যাট থেকে নূর জাহান বেগমের মরদেহ উদ্ধার করে। তিনি সেখানে তার মেয়ে ফাতিমা নাসরীন সুলতানার সঙ্গে বসবাস করতেন। ঘটনার পর ফ্ল্যাটের অবস্থা ও মরদেহ উদ্ধারের দৃশ্য নিয়ে বিভিন্ন ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

পরিবারের সদস্যরা জানান, নূর জাহান বেগমের স্বামী বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনে কর্মরত ছিলেন এবং ২০০৮ সালে মারা যান। অন্যদিকে তার মেয়ের স্বামী মারা যান ২০১৭ সালে।

অধ্যাপক আশিকুর রহমানের দাবি, তার মা দীর্ঘদিন ধরে মানসিক কিছু সমস্যায় ভুগছিলেন, যদিও নিয়মিত চিকিৎসা নেওয়া হয়নি। একইভাবে তার বোনও মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, পরিবারের পক্ষ থেকে বিভিন্ন সময় মায়ের দেখভালের চেষ্টা করা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী সহায়তাও দেওয়া হয়েছে। তবে সামাজিক মাধ্যমে যে অবহেলার অভিযোগ উঠেছে, তা সঠিক নয় বলে দাবি করেন তিনি।

ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, মরদেহ উদ্ধারের সময় বাসার পরিবেশ অস্বাস্থ্যকর ছিল। মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, বিষয়টি আইন অনুযায়ী দেখা হবে। একই সঙ্গে এ ঘটনা পারিবারিক দায়িত্ব ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।

আরও পড়ুন