পশ্চিমবঙ্গে চরম সংকটে তৃণমূল, কমিটি ভেঙে দিলেন মমতা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪ জুন, ২০২৬, ১০:০২
ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে চরম অস্থিরতার মুখে পড়েছে তৃণমূল কংগ্রেস। নিজ দলের ওপর নিয়ন্ত্রণ হারানোর শঙ্কায় রয়েছেন দলটির শীর্ষ নেতা মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে দলের ৮০ জন বিধায়কের মধ্যে ৬০ জনই তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।
বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর দীর্ঘ ১৫ বছর রাজ্য শাসন করা দল তৃণমূল কংগ্রেস এখন চরম অস্তিত্ব সংকটে পড়েছে। বুধবার (৩ জুন) দলের ৬০ বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বিধানসভায় প্রধান বিরোধী দল হিসেবে স্বীকৃতি আদায় করে নিয়েছেন।
নাটকীয় এই পরিস্থিতির পর সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ ও সব শাখা কমিটি ভেঙে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার সকালে বিদ্রোহী বিধায়কদের পক্ষে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা বিধানসভায় গিয়ে স্পিকারের কাছে ৬০ জনের স্বাক্ষরসংবলিত চিঠি জমা দেন। পরে বিকেল সাড়ে ৪টায় বিধানসভায় প্রধান বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়।
এদিকে রাজ্য সচিবালয় নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক বৈঠকে তৃণমূলের প্রায় সব বিদ্রোহী বিধায়ক অংশ নেন।
চরম এই রাজনৈতিক অস্থিরতার মধ্যে পশ্চিমবঙ্গের সদ্য সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে দলীয় নেতৃত্ব ও বিধানসভায় নিজের অবস্থান ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুন
- • মায়ের মৃত্যু নিয়ে মুখ খুললেন বুয়েট অধ্যাপক ছেলে
- • অতিরিক্ত লিচু খেলে শিশুদের যেসব ঝুঁকি হতে পারে
- • জুলাই থেকে চালু হচ্ছে হেলথ কার্ড, মিলবে স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা
- • দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসের
- • ওমান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজে হামলার দাবি ইরানের
- • পশ্চিমবঙ্গে চরম সংকটে তৃণমূল, কমিটি ভেঙে দিলেন মমতা
- • বিশ্বকাপের সবচেয়ে দামি দল ফ্রান্স, শীর্ষে ইয়ামাল
- • জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত পাঁচ দেশ
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • লেবাননে ইসরায়েলি বিমান হামলার জবাবে হিজবুল্লাহর দফায় দফায় পাল্টা হামলা
- • দেশে বিদ্যুতের ঘাটতি নেই: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
