০৫ জুন ২০২৬, শুক্রবার, ২২:৪৯

শিরোনাম
দৌলতদিয়ায় বাস ডুবি: দুটি তদন্ত কমিটি গঠন গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ মির্জা ফখরুলের হাম উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১৪১১ বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক বাংলাদেশে ড্রোন কারখানা স্থাপনের আগ্রহ তুরস্কের পদোন্নতিতে বৈষম্যের অভিযোগে অবসরে যাচ্ছেন সিআইডি প্রধান কৃষিকে জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত পরিকল্পনার আহ্বান প্রধানমন্ত্রীর ৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের জন্য বিদ্যুতের পুরোনো দাম বহাল

আর্জেন্টিনার জার্সি পরলেই দাঁতের চিকিৎসা ফ্রি!

আর্জেন্টিনার জার্সি পরলেই দাঁতের চিকিৎসা ফ্রি!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫ জুন, ২০২৬, ২১:৪৩

ফুটবলপ্রেমী আর্জেন্টিনা সমর্থকদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও দন্ত চিকিৎসায় বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডা. শরীফ হোসাইন।

শুক্রবার (৫ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন।

​ঘোষণা অনুযায়ী, আর্জেন্টিনার খেলার দিনগুলোতে দলটির জার্সি পরে বা সমর্থক পরিচয় দিয়ে তার ব্যক্তিগত চেম্বারে এলে রোগীরা বিনা ভিজিটে দাঁত ও মুখগহ্বরের চিকিৎসা পাবেন। এছাড়া অন্যান্য প্রয়োজনীয় দন্ত চিকিৎসায়ও বিশেষ ছাড় দেওয়া হবে।

​ডা. শরীফ হোসাইন জানান, ফুটবলের প্রতি ভালোবাসা এবং প্রিয় দলের প্রতি সমর্থন থেকেই তিনি এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। একজন চিকিৎসকের এমন অভিনব উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে এবং স্থানীয় আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে বেশ প্রশংসিত হচ্ছে।

আরও পড়ুন