০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১০:০৫

শিরোনাম
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন ড. খলিলুর রহমান ৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ

বিমানবন্দরে মা-মেয়ের ট্রলি থেকে সাড়ে ৭ হাজার ইয়াবা উদ্ধার

বিমানবন্দরে মা-মেয়ের ট্রলি থেকে সাড়ে ৭ হাজার ইয়াবা উদ্ধার

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৯:০৩

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭,৫৮০ পিস ইয়াবাসহ এক নারী ও তার মেয়েকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

আটকরা হলেন রোজিনা (৪০) ও ফাহমিদা ইয়াসমিন (২০)। দুজনই সম্পর্কে মা-মেয়ে এবং পেশায় মাদক ব্যবসায়ী।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে কক্সবাজার থেকে আসা বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ফ্লাইট (BS-146) থেকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে নামার পর গোপন তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দুইটি ট্রলি ব্যাগের হাতলের স্টিলের ভেতর এবং নিজেদের দেহে ইয়াবা বহন করছিল। ট্রলি ব্যাগ থেকে ৫,৮০০ পিস এবং দেহ তল্লাশিতে পরিহিত সেলোয়ারে লুকানো অবস্থায় আরও ১,৭৮০ পিস ইয়াবা পাওয়া যায়।

এপিবিএন-এর অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, “বিমানবন্দর ব্যবহার করে মাদক চোরাচালানের ঘটনা সম্প্রতি বেড়েছে। এসব তৎপরতা রোধে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি।”

ঘটনার পর বিমানবন্দর থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন