০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৫:৫৫

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

লেবাননে ইসরায়েলি বিমান হামলার জবাবে হিজবুল্লাহর দফায় দফায় পাল্টা হামলা

লেবাননে ইসরায়েলি বিমান হামলার জবাবে হিজবুল্লাহর দফায় দফায় পাল্টা হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৮ মে, ২০২৬, ১২:৩০

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরায়েলি বাহিনীর ওপর তারা ৩৭টি সামরিক অভিযান পরিচালনা করেছে। গোষ্ঠীটির এক বিবৃতিতে বলা হয়, তাদের যোদ্ধারা দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি সেনা, সামরিক যান ও প্রকৌশল সরঞ্জাম লক্ষ্য করে হামলা চালিয়েছে। বিশেষ করে জাওতার আল-শারকিয়াহ ও ওদাইসেহ শহর, পাশাপাশি নাকৌরা, দেবেল ও রব আল-থালাথিন এলাকার আশপাশে এসব হামলা চালানো হয়। খবর আল জাজিরার।

হিজবুল্লাহর দাবি অনুযায়ী, অভিযানের মধ্যে জাওতার আল-শারকিয়াহ এলাকায় কাছাকাছি অবস্থান থেকে সংঘর্ষ, একাধিক মেরকাভা ট্যাংক ও আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার একটি প্ল্যাটফর্ম লক্ষ্য করে হামলা এবং গ্যালিলি অঞ্চলে ইসরায়েলি অবস্থানে ড্রোন হামলাও করা হয়েছে।
 
এর আগে, দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় নতুন করে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এ হামলায় আরও প্রায় ৪০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার রাতে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, টায়ার ও মারজাইউন জেলার কয়েকটি আবাসিক এলাকায় হামলা চালায় ইসরায়েল। বুর্জ আল-শেমালি, হাব্বুশ, মারাকেহ, সেলা ও কাওতারিয়াত আল-রুজসহ একাধিক শহর ও গ্রাম লক্ষ্য করে এসব হামলা হয়।

আরও পড়ুন