জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত পাঁচ দেশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪ জুন, ২০২৬, ০৯:৫১
দুই বছরের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে পাঁচ দেশ। দেশগুলো হলো অস্ট্রিয়া, কিরগিজস্তান, পর্তুগাল, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো এবং জিম্বাবুয়ে। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে তাদের কার্যকাল শুরু হবে।
বুধবার (৩ জুন) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গোপন ভোটাভুটির মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলো নতুন সদস্য নির্বাচন করে।
ইউরোপীয় অঞ্চলে জার্মানিকে হারিয়ে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে অস্ট্রিয়া ও পর্তুগাল। অন্যদিকে, এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে ফিলিপাইনকে পরাজিত করে সদস্যপদ অর্জন করেছে কিরগিজস্তান।
এ ছাড়া ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো এবং জিম্বাবুয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।
বর্তমান সদস্য পাকিস্তান, সোমালিয়া, পানামা, গ্রিস ও ডেনমার্কের স্থলাভিষিক্ত হবে নতুন নির্বাচিত দেশগুলো।
প্রতি বছর ভোটাভুটির মাধ্যমে পাঁচটি দেশকে দুই বছরের জন্য নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত করা হয়। ১০ অস্থায়ী সদস্যসহ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫।
আরও পড়ুন
- • মায়ের মৃত্যু নিয়ে মুখ খুললেন বুয়েট অধ্যাপক ছেলে
- • অতিরিক্ত লিচু খেলে শিশুদের যেসব ঝুঁকি হতে পারে
- • জুলাই থেকে চালু হচ্ছে হেলথ কার্ড, মিলবে স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা
- • দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসের
- • ওমান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজে হামলার দাবি ইরানের
- • পশ্চিমবঙ্গে চরম সংকটে তৃণমূল, কমিটি ভেঙে দিলেন মমতা
- • বিশ্বকাপের সবচেয়ে দামি দল ফ্রান্স, শীর্ষে ইয়ামাল
- • জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত পাঁচ দেশ
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • লেবাননে ইসরায়েলি বিমান হামলার জবাবে হিজবুল্লাহর দফায় দফায় পাল্টা হামলা
- • দেশে বিদ্যুতের ঘাটতি নেই: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
