০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৫:৫৩

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ

প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩ জুন, ২০২৬, ২০:১০

প্রিপেইড বিদ্যুৎ মিটার ব্যবহারকারীদের জন্য স্বস্তির খবর দিয়েছে সরকার। দীর্ঘদিনের সমালোচিত মিটার ভাড়া ও ডিমান্ড চার্জ প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে, ফলে গ্রাহকদের অতিরিক্ত মাসিক ব্যয় কমবে।

বুধবার (৩ জুন) বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, সরকারের প্রথম ১০০ দিনের পদক্ষেপের অংশ হিসেবে প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করে সাধারণ মানুষের আর্থিক চাপ কমানো হয়েছে।

এর আগে গত ২৯ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বাতিলের ইঙ্গিত দিয়েছিলেন। সেই ঘোষণার পর থেকেই গ্রাহকদের মধ্যে এ বিষয়ে প্রত্যাশা তৈরি হয়েছিল।

বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের প্রতি কিলোওয়াটে ৪২ টাকা ডিমান্ড চার্জ এবং সিঙ্গেল ফেজ সংযোগে ৪০ টাকা মিটার ভাড়া দিতে হতো। এর সঙ্গে যুক্ত ছিল ৫ শতাংশ ভ্যাটও। ফলে বিদ্যুৎ ব্যবহার না করলেও নির্দিষ্ট অঙ্কের অর্থ পরিশোধ করতে হতো গ্রাহকদের।

দীর্ঘদিন ধরে এ চার্জ প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিলেন ভোক্তারা। নতুন সিদ্ধান্ত বাস্তবায়ন হলে লাখো গ্রাহক সরাসরি উপকৃত হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন