৩৪ হাজার টন ডিজেল নিয়ে বন্দরে ভিড়ল জাহাজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ এপ্রিল, ২০২৬, ২১:৫৮
দেশের চলমান জ্বালানি সংকট নিরসনে বিকল্প উৎস হিসেবে মালয়েশিয়া থেকে ৩৪ হাজার ৪৩ মেট্রিক টন ডিজেল নিয়ে ‘শান গ্যাং ফা জিয়ান’ নামের একটি ট্যাঙ্কার জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়েছে। রোববার (৫ এপ্রিল) দুপুর ১টার দিকে চীনের পতাকাবাহী এই জাহাজটি পতেঙ্গার ৬ নম্বর ডলফিন জেটিতে নোঙর করে।
একই দিনে ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে সিঙ্গাপুর থেকে আসা অন্য একটি জাহাজ খালাস শেষে ডলফিন জেটি ত্যাগ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করেছেন।
বন্দর সূত্রে জানা গেছে, ১৮৪ দশমিক ৯৫ মিটার দীর্ঘ ‘শান গ্যাং ফা জিয়ান’ জাহাজটি গত শুক্রবার রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। জাহাজটির ড্রাফট ১০ মিটারের বেশি হওয়ায় তা সরাসরি জেটিতে ভেড়ানো সম্ভব হয়নি। পরে নিয়ম অনুযায়ী ৪টি ছোট ট্যাঙ্কারে লাইটারিং করে ৭ হাজার ৭২৭ টন ডিজেল খালাস করে ড্রাফট কমানো হয়। এরপর শক্তিশালী টাগবোটের সহায়তায় রোববার দুপুরে জাহাজটি জেটিতে ভেড়ানো হয়।
সৈয়দ রেফায়েত হামিম জানান, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার বিকল্প উৎস হিসেবে মালয়েশিয়া থেকে আমদানি জোরদার করেছে। তেল ও গ্যাসবাহী জাহাজগুলোকে বর্তমানে বন্দরে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং দেওয়া হচ্ছে।
জাহাজটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইন্সের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম বলেন, ৩৪ হাজার ৪৩ মেট্রিক টন ডিজেল নিয়ে আসা জাহাজটি থেকে বাকি জ্বালানি আগামী দুদিনের মধ্যে পুরোপুরি খালাস সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে।
আরও পড়ুন
- • ডিসেম্বরে চালু হতে পারে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী
- • অধিনায়কত্ব হারানোর শঙ্কায় সুরিয়াকুমার যাদব
- • মোংলা বন্দরে আমদানি-রফতানিতে নতুন রেকর্ড
- • ঈদুল আজহায় দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখের বেশি পশু
- • ঈদযাত্রায় সড়কে ঝরল ২৮১ প্রাণ :রোড সেফটি ফাউন্ডেশন
- • বিনিয়োগকারীদের ক্ষোভের মুখে বিএসইসির শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগ
- • যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করল বিএনপি
- • বিশ্বকাপের আগে নতুন নিয়ম, পানির বোতল নিষিদ্ধ ফিফার
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
- • বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
