০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৬:৫৮

শিরোনাম
আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রান্তিক গ্রাহকদের বিবেচিনায় রেখে বিদ্যুৎমূল্য পুনঃবিবেচনার অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগ হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ডিসেম্বরে চালু হতে পারে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী ঈদুল আজহায় দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখের বেশি পশু

চাঁপাইনবাবগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৬, ০১:১৪

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের চকঝগড়–ড্রেনপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন শিবগঞ্জ উপজেলার বিরামপুর গ্রামের মৃত টানু বিশ্বাসের ছেলে রাকিব আলী (৪৮) এবং তার স্ত্রী জমিলা বেগম (৪০)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, জমিলা বেগমের বাবার বাড়িতে গাঁজা মজুদের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দম্পতি পালানোর চেষ্টা করলে তাদের গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো জানান, জব্দ করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৬৫ হাজার টাকা। এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন