২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২০:১১

শিরোনাম
শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল জ্বালানি সংকট, ব্রিকস ও শুল্ক ইস্যুতে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নতুন রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, দিনক্ষণ এখনো চূড়ান্ত নয় শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত আন্তর্জাতিক ফ্লাইটে সাময়িক স্থগিতাদেশ

আন্দোলনরত শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরার আহ্বান শিক্ষামন্ত্রীর

আন্দোলনরত শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরার আহ্বান শিক্ষামন্ত্রীর

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬, ১৬:৩২

বন্যা ও বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য পুনরায় পরীক্ষা নেওয়ার আশ্বাস দিয়ে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে তিনি এ আহ্বান জানান।

শিক্ষামন্ত্রী বলেন, বন্যা-বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরীক্ষা আবার নেওয়া হবে। তারা দ্রুত পড়ার টেবিলে ফিরে যাবে—এটাই সরকারের প্রত্যাশা।

এর আগে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানান। মঙ্গলবার দুপুরে ঢাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করেন তারা।

সকাল থেকেই দেশের বিভিন্ন স্থানে কলেজ শিক্ষার্থীরা সড়ক অবরোধ, বিক্ষোভ ও সমাবেশ করেন। আন্দোলনকারীরা এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র ভুল ও কঠিন হওয়ার অভিযোগও তোলেন। একই সঙ্গে অভিন্ন প্রশ্নপত্র আগের তুলনায় বেশি কঠিন হয়েছে বলেও দাবি করেন তারা।

রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান কর্মসূচির পর শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের দিকে যান। পরে পুলিশ বাধা দিলে তারা পলাশী হয়ে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নেন।

সেখানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে স্লোগান দেন আন্দোলনকারীরা। একপর্যায়ে শিক্ষা বোর্ডের গেটে ধাক্কাধাক্কি ও ইট নিক্ষেপের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে অবস্থান নেন।

আরও পড়ুন