আর্মি চিফ–প্রধান বিচারপতির সাক্ষাৎ গুজব: আইন উপদেষ্টা
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৫৯
আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, আর্মি চিফ প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন— এ ধরনের কোনো তথ্য তার জানা নেই। তবে কিছু পত্রিকায় এবং অনলাইনে এ নিয়ে গুজব-গুঞ্জন ছড়ালেও সেগুলোতে বিচলিত হওয়ার কিছু নেই।
সোমবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইন উপদেষ্টা জানান, আর্মি চিফ নিয়মিতই সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। রাষ্ট্রপতির সঙ্গেও তিনি পূর্বে সাক্ষাৎ করেছেন। তাই এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।
কেয়ারটেকার সরকার হওয়ার সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের কোনো সম্ভাবনার ব্যাপারে তিনি অবগত নন। তিনি আরও জানান, সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজনের বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞা রয়েছে। নির্বাচন কমিশনকে সে অনুযায়ী নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপও গ্রহণ করা হচ্ছে।
তিনি বলেন, ‘তার আগে কিছু বিষয়ে মতভিন্নতা রয়েছে, তবে আশা করি সেগুলো দূর হয়ে যাবে। নির্বাচনকালীন সরকার গঠন নিয়ে কোনো আলোচনা হয়নি।’
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, গত এক বছরে তা কখনও অবনতি হয়েছে, আবার কখনও উন্নত হয়েছে। গণঅভ্যুত্থান-পরবর্তী বা বিপ্লব-পরবর্তী পরিস্থিতিতে এ ধরনের অস্থিরতা স্বাভাবিক বলেও মন্তব্য করেন তিনি। আসিফ নজরুল আশাবাদ ব্যক্ত করেন, ‘আমরা আগেও এ ধরনের পরিস্থিতি মোকাবিলা করেছি, ইনশাল্লাহ আবারও ভালো হবে।’
আরও পড়ুন
- • মেহেরপুরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে দুই শিশুসহ নিহত ৩
- • বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিষিদ্ধ করল ফিফা
- • আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
- • প্রান্তিক গ্রাহকদের বিবেচিনায় রেখে বিদ্যুৎমূল্য পুনঃবিবেচনার অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগ
- • হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি
- • লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি ‘গুরুতর ভুল’:বেন গাভির
- • জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন ৩২ শিল্পী-কলাকুশলী
- • বিশ্বকাপ জয়ে স্পেনই এগিয়ে, বলছে অপ্টা সুপারকম্পিউটার
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
