শুটিংয়ে পানিতে ডুবে অভিনেতা রাহুলের মৃত্যু
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯ মার্চ, ২০২৬, ২০:৫৫
টালিউডের অভিনেতা রাহুল অরুণোদয় মারা গেছেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৪২ বছর। জানা যায়, ভারতের দিঘার তালসারি সৈকতে শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি।
রবিবার(২৯ মার্চ) সন্ধ্যায় তার মৃত্যুর খবর জানা যায়। ভারতের গণমাধ্যম এই সময় জানায়, স্টার জলসার ধারাবাহিক ভোলে বাবা পার করেগা-এর শুটিংয়ের জন্য সেখানে গিয়েছিল পুরো ইউনিট। শুটিং চলাকালে সমুদ্রে তলিয়ে যান রাহুল। দীর্ঘ সময় তল্লাশির পর তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার বিষয়ে সহ-অভিনেত্রী সোমাশ্রী চাকি জানান, ঘটনার মাত্র কয়েক ঘণ্টা আগেও একসঙ্গে শুটিং করেছিলেন তারা। কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে নিশ্চিত কিছু জানাতে পারেননি তিনি।
প্রসঙ্গত, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় দুই দশকের বেশি সময় ধরে টলিউডে কাজ করছেন। ছোটপর্দা থেকে বড়পর্দায়, ওয়েব দুনিয়ায় ছিল তার অবাধ যাতায়াত।
বর্তমানে তাঁকে দর্শকরা 'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকে দেখতে পাচ্ছিলেন। তার এবং শ্বেতা মিশ্রর রসায়ন দর্শকদের নজর কেড়েছিল। টিআরপিতেও তার ফল দেখা যাচ্ছিল। এছাড়া তিনি আগে হরগৌরী পাইস হোটেল ধারাবাহিকে অভিনয় করেছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে দর্শক সম্প্রতি হইচই প্ল্যাটফর্মের জনপ্রিয় সিরিজ ‘ঠাকুমার ঝুলি’তে দেখেছেন। সেখানে তিনি পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছিলেন।
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির হাত ধরে খ্যাতি পান। সেই ছবির নায়িকা প্রিয়াঙ্কা সরকারকে মন দেন। পরবর্তীতে তাঁর সঙ্গেই গাঁটছড়া বাঁধেন। যদিও মাঝে তাদের বিচ্ছেদের খবর রটে। কিন্তু ছেলে সহজের কথা ভেবে ফের একসঙ্গে থাকা শুরু করেন রাহুল, প্রিয়াঙ্কা। রাহুল অভিনয় ছাড়া সহজ কথা নামক একটি পডকাস্ট শো সঞ্চালনা করতেন। সেটিও তুমুল জনপ্রিয় হয়েছিল।
১৯৮৩ সালের ১৬ অক্টোবর জন্ম নেওয়া রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় হঠাৎ এই দুর্ঘটনায় চলে যাওয়ায় শোকের ছায়া নেমে এসেছে টালিউড অঙ্গনে।
আরও পড়ুন
- • ডিসেম্বরে চালু হতে পারে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী
- • অধিনায়কত্ব হারানোর শঙ্কায় সুরিয়াকুমার যাদব
- • মোংলা বন্দরে আমদানি-রফতানিতে নতুন রেকর্ড
- • ঈদুল আজহায় দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখের বেশি পশু
- • ঈদযাত্রায় সড়কে ঝরল ২৮১ প্রাণ :রোড সেফটি ফাউন্ডেশন
- • বিনিয়োগকারীদের ক্ষোভের মুখে বিএসইসির শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগ
- • যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করল বিএনপি
- • বিশ্বকাপের আগে নতুন নিয়ম, পানির বোতল নিষিদ্ধ ফিফার
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
- • বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
