আন্তর্জাতিক মার্কেটে ‘বনলতা এক্সপ্রেস’, ৫২ প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩১ মার্চ, ২০২৬, ১৫:১৮
দেশীয় প্রেক্ষাগৃহে সাফল্যের ধারাবাহিকতার মধ্যেই আন্তর্জাতিক বাজারেও মুক্তি পাচ্ছে ‘বনলতা এক্সপ্রেস’। আগামী ৩ এপ্রিল থেকে উত্তর আমেরিকা ও ইউরোপের মোট ৫২টি প্রেক্ষাগৃহে একযোগে প্রদর্শিত হবে সিনেমাটি।
আন্তর্জাতিক পরিবেশক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রো-এর মাধ্যমে নির্মাতা তানিম নূর-এর এই তারকাবহুল সিনেমাটি প্রথম সপ্তাহেই ক্যানাডার ১০টি, যুক্তরাষ্ট্রের ৩৮টি এবং যুক্তরাজ্যের ৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। বিশ্বের খ্যাতনামা সিনেমা চেইন এএমসি, রিগ্যাল, সিনেপ্লেক্স, সিনেমার্ক, শোকেস ও সিনেওয়ার্ল্ডে দর্শকরা সিনেমাটি উপভোগ করতে পারবেন।
এর মধ্যে যুক্তরাষ্ট্রে এএমসি’র ২১টি এবং রিগ্যালের ১৪টি পর্দায়, পাশাপাশি ক্যানাডায় সিনেপ্লেক্সের ১০টি পর্দায় সিনেমাটি প্রদর্শিত হবে। একই দিনে টরন্টো, মন্ট্রিয়াল, নিউ ইয়র্ক, ডালাস, লন্ডন ও বার্মিংহামসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরের দর্শকরা বড় পর্দায় সিনেমাটি দেখার সুযোগ পাবেন। যুক্তরাজ্যে সিনেমাটির পরিবেশনায় সহযোগিতা করছে রেভেরি ফিল্মস।
এই সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, শ্যামল মওলা, জাকিয়া বারী মম এবং আজমেরী হক বাঁধনসহ আরও অনেকে।
সিনেমা সংশ্লিষ্টদের আশা, ‘বনলতা এক্সপ্রেস’ ব্যবসায়িক দিক থেকে আগের ‘উৎসব’ সিনেমার সাফল্যকেও ছাড়িয়ে যাবে। কারণ মুক্তির প্রথম সপ্তাহেই এটি ‘উৎসব’-এর তুলনায় ১৫টি বেশি প্রেক্ষাগৃহ পেয়েছে।
আরও পড়ুন
- • নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’
- • বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
- • বাংলাদেশে প্রতিনিধি দল পাঠানোর কারণ জানাল আইসিসি
- • কেটি পেরি-লিসাদের সঙ্গে বিশ্বকাপ মঞ্চে বাংলাদেশি সঞ্জয়
- • প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
- • ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর
- • মিরপুরে ফের উদ্ধার নারীর অর্ধগলিত মরদেহ
- • রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা ৭ জুন
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
- • বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
