২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৯:১০

শিরোনাম
গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল জ্বালানি সংকট, ব্রিকস ও শুল্ক ইস্যুতে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নতুন রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, দিনক্ষণ এখনো চূড়ান্ত নয় শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত আন্তর্জাতিক ফ্লাইটে সাময়িক স্থগিতাদেশ গণপরিবহনে জিপিএস সংযোজন বাধ্যতামূলক করল বিআরটিএ

৪৫ বছরেও যৌবনে ভরপুর শ্বেতা

৪৫ বছরেও যৌবনে ভরপুর শ্বেতা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬, ২০:৫২

৪৫ বছর বয়সেও তারুণ্যের আভা ধরে রেখে নিয়মিত আলোচনায় থাকেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। তারুণ্যময় লুকের কারণে অনেকেই তাকে মেয়ে পলক তিওয়ারির বড় বোন বলেই মনে করেন। তবে এই ফিটনেস ও উজ্জ্বল ত্বকের পেছনে রয়েছে নিয়মিত যত্ন ও শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন।

সম্প্রতি নিজের ভ্লগে জিমে যাওয়ার আগে কীভাবে ত্বকের যত্ন নেন এবং জিম ব্যাগে কী কী প্রয়োজনীয় জিনিস রাখেন, তা ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন শ্বেতা।

তিনি জানান, জিমে যাওয়ার আগে ভারী মেকআপ নয়, বরং হালকা ময়েশ্চারাইজার, সানস্ক্রিন ও লিপবাম ব্যবহার করেন। বিশেষজ্ঞদের মতে, ব্যায়ামের আগে ত্বক পরিষ্কার রেখে হালকা স্কিনকেয়ার অনুসরণ করলে ঘামজনিত ব্রণ বা ত্বকের জ্বালাপোড়ার ঝুঁকি কমে।

শ্বেতার জিম ব্যাগেও থাকে বেশ কিছু প্রয়োজনীয় সামগ্রী। এর মধ্যে রয়েছে ব্যায়ামের জুতো, একজোড়া মোজা, অতিরিক্ত পোশাক, একবার ব্যবহারযোগ্য তোয়ালে, রেজিস্ট্যান্স ব্যান্ড ও লুপ ব্যান্ড। এছাড়া আলাদা তিনটি পাউচে তিনি টয়লেট্রিজ, গোসলের পর ব্যবহারের জিনিসপত্র এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধির প্রয়োজনীয় সামগ্রী রাখেন। নারীদের জরুরি প্রয়োজনের জন্য ব্যাগে সবসময় স্যানিটারি ন্যাপকিন ও প্যান্টি লাইনারও থাকে।

শ্বেতার মতে, শুধু শরীরচর্চা নয়, পরিচ্ছন্নতা, ত্বকের যত্ন ও স্বাস্থ্যবিধি মেনে চলাই দীর্ঘদিন ফিট ও তরুণ দেখানোর অন্যতম রহস্য।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন