০৫ জুন ২০২৬, শুক্রবার, ০১:৫২

শিরোনাম
পদোন্নতিতে বৈষম্যের অভিযোগে অবসরে যাচ্ছেন সিআইডি প্রধান কৃষিকে জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত পরিকল্পনার আহ্বান প্রধানমন্ত্রীর ৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের জন্য বিদ্যুতের পুরোনো দাম বহাল বিশ্ববাজারে তেলের দামে বড় পতন প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার

‘মাদক আটকাতে ওপরমহলে হাত দেন’

‘মাদক আটকাতে ওপরমহলে হাত দেন’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:৩৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে রাস্তায় জিজ্ঞাসাবাদ ও তল্লাশির ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের পাশাপাশি বিনোদন জগতের তারকারাও এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

জনপ্রিয় অভিনেতা আরশ খান এবং অভিনেত্রী শবনম ফারিয়ার সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতিক্রিয়া এখন নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে।

অভিনেতা আরশ খান তার ফেসবুক পোস্টে সরাসরি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর তল্লাশি প্রক্রিয়ার ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি লেখেন, “মাদক আটকাইতে ওপরমহলে হাত দেন। পোলাপাইন হাতাচ্ছেন কেন!” অন্য একটি মন্তব্যে তিনি ইঙ্গিতপূর্ণভাবে সতর্ক করে বলেন, অল্প সময়ের মধ্যে এমন সমালোচনার মুখে পড়া কোনো পক্ষের জন্যই শুভ ফল বয়ে আনবে না। মাদক নির্মূলের নামে শিক্ষার্থীদের ওপর এমন নজরদারির যৌক্তিকতা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।

এদিকে অভিনেত্রী শবনম ফারিয়াও পৃথক এক পোস্টে আইনশৃঙ্খলা বাহিনীর আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তার মতে, ক্ষমতার অপব্যবহার হলে সাধারণ মানুষের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দীর্ঘদিনের আস্থা ও সম্মান কমে যায়। তিনি মনে করেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে আরও সংবেদনশীল হওয়া প্রয়োজন। 

আরও পড়ুন