০৫ জুন ২০২৬, শুক্রবার, ০২:৩৬

শিরোনাম
পদোন্নতিতে বৈষম্যের অভিযোগে অবসরে যাচ্ছেন সিআইডি প্রধান কৃষিকে জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত পরিকল্পনার আহ্বান প্রধানমন্ত্রীর ৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের জন্য বিদ্যুতের পুরোনো দাম বহাল বিশ্ববাজারে তেলের দামে বড় পতন প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার

আফগানিস্তানের বিপক্ষেও অপরাজিত বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষেও অপরাজিত বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৫ জুন, ২০২৬, ০১:১৬

মালদ্বীপের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত চার জাতির ফুটবল টুর্নামেন্টে আফগানিস্তানের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। শুক্রবার মালদ্বীপের মালে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দুই দলই গোলের দেখা পায়নি।

টুর্নামেন্টে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল নিয়ে খেললেও সিনিয়র দল নিয়ে অংশ নিয়েছে স্বাগতিক মালদ্বীপ, আফগানিস্তান ও পাকিস্তান। অভিজ্ঞতা ও র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের তরুণ ফুটবলাররা দারুণ প্রতিরোধ গড়ে তোলে।

ম্যাচের প্রথমার্ধে একবার বল জালে জড়ালেও অফসাইডের কারণে আফগানিস্তানের গোল বাতিল হয়। এছাড়া কয়েকটি সুযোগ তৈরি করলেও বাংলাদেশের গোলরক্ষক শ্রাবণের দৃঢ়তায় গোল করতে পারেনি তারা।

অন্যদিকে বাংলাদেশও দুই অর্ধে আক্রমণাত্মক ফুটবল খেললেও গোল আদায় করতে ব্যর্থ হয়। ফলে শেষ পর্যন্ত ম্যাচটি গোলশূন্য সমতায় শেষ হয়।

দুই ম্যাচে দুই ড্র নিয়ে বাংলাদেশ এখনো অপরাজিত রয়েছে। আগামী ৭ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক মালদ্বীপের মুখোমুখি হবে মারুফুল হকের দল। সেই ম্যাচে জয় পেলে ফাইনালে ওঠার সম্ভাবনা জোরালো হবে বাংলাদেশের।

আরও পড়ুন