স্মার্টফোন বাজারে চমক, দাম কমাল টেকনো
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ জুলাই, ২০২৬, ১৯:২৪
বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর ও মেমোরি চিপের দাম বৃদ্ধি, সরবরাহ সংকট এবং অর্থনৈতিক অনিশ্চয়তার প্রভাবে স্মার্টফোন উৎপাদন ব্যয় বেড়েছে। এর প্রভাব ইতোমধ্যে বিভিন্ন দেশের বাজারে পড়তে শুরু করেছে। বিশেষজ্ঞদের ধারণা, বাংলাদেশেও জুলাই থেকে কর কাঠামোর পরিবর্তনের কারণে স্মার্টফোনের দাম বাড়তে পারে।
এমন পরিস্থিতিতে যেখানে বেশিরভাগ স্মার্টফোন নির্মাতা মূল্য বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে, সেখানে ভিন্ন সিদ্ধান্ত নিয়েছে এআই-চালিত গ্লোবাল স্মার্ট ডিভাইস ব্র্যান্ড টেকনো। গ্রাহকদের জন্য উন্নত প্রযুক্তি আরও সহজলভ্য করতে ১ জুলাই থেকে ক্যামন ও পোভা সিরিজের নির্বাচিত স্মার্টফোনের দাম কমানোর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
৩০ জুন কর-সুবিধার মেয়াদ শেষ হওয়ার পাশাপাশি চিপ, প্রসেসর, মাদারবোর্ড ও ব্যাটারির মতো গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি পাওয়ায় স্মার্টফোনের উৎপাদন ব্যয় বেড়েছে। এর ফলে অনেক ব্র্যান্ড মূল্য সমন্বয়ের পরিকল্পনা করছে।
টেকনোর নতুন মূল্য তালিকা অনুযায়ী, ক্যামন ৫০ (৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ)-এর দাম ৩৮ হাজার ৯৯৯ টাকা থেকে কমিয়ে ৩৬ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য) নির্ধারণ করা হয়েছে। একইভাবে ক্যামন ৫০ (৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ)-এর দাম ৩৪ হাজার ৯৯৯ টাকা থেকে কমিয়ে ৩১ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য) করা হয়েছে। এই মূল্যছাড় সীমিত সময়ের জন্য কার্যকর থাকবে।
প্রতিষ্ঠানটির দাবি, নির্বাচিত ডিভাইসের দাম কমানোর মাধ্যমে বাংলাদেশি গ্রাহকদের জন্য উদ্ভাবনী প্রযুক্তিকে আরও সাশ্রয়ী ও সহজলভ্য করার প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে তারা। সম্ভাব্য বাজারমূল্য বৃদ্ধির সময়েও অতিরিক্ত ব্যয় সরাসরি গ্রাহকের ওপর চাপিয়ে না দিয়ে মানসম্মত প্রযুক্তি পৌঁছে দেওয়ার উদ্যোগ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৭৩ হাজার
- • চার পুলিশ হত্যায় ইরানে দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর
- • শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান
- • হাতির সাথে ইজিবাইকের ধাক্কা, প্রাণ গেল ১০ মাসের শিশুর
- • নতুন নিয়মে ধাক্কা! কনটেন্ট ক্রিয়েটরদের জন্য দুসংবাদ
- • বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা
- • দেশে কমছে চিনির ব্যবহার, বাড়ছে সুক্রালোজের চাহিদা
- • গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
