২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২০:১১

শিরোনাম
শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল জ্বালানি সংকট, ব্রিকস ও শুল্ক ইস্যুতে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নতুন রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, দিনক্ষণ এখনো চূড়ান্ত নয় শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত আন্তর্জাতিক ফ্লাইটে সাময়িক স্থগিতাদেশ

পুরোনো স্মার্টফোনই হতে পারে ঘরের সিসিটিভি ক্যামেরা, যেভাবে করবেন

পুরোনো স্মার্টফোনই হতে পারে ঘরের সিসিটিভি ক্যামেরা, যেভাবে করবেন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮ জুলাই, ২০২৬, ০৯:৪৭

নতুন স্মার্টফোন কেনার পর অনেকেই পুরোনো ফোনটি আর ব্যবহার করেন না। তবে অব্যবহৃত সেই ফোনটিকেই সহজে ঘরের নিরাপত্তা পর্যবেক্ষণের কাজে লাগানো যায়। কয়েকটি অ্যাপ ব্যবহার করে পুরোনো স্মার্টফোনকে সিসিটিভি ক্যামেরায় পরিণত করা সম্ভব, এতে আলাদা নিরাপত্তা ক্যামেরা কেনারও প্রয়োজন হয় না।

যেসব অ্যাপ ব্যবহার করা যায়

অ্যান্ড্রয়েড বা আইফোনের অ্যাপ স্টোর থেকে AlfredCamera, WardenCam কিংবা SeeCiTV-এর মতো সিকিউরিটি অ্যাপ ইনস্টল করা যায়। এসব অ্যাপ পুরোনো ফোনকে ক্যামেরা এবং নতুন ফোনকে পর্যবেক্ষণ ডিভাইস হিসেবে ব্যবহার করার সুযোগ দেয়।

যেভাবে সেটআপ করবেন

প্রথমে পুরোনো ও বর্তমানে ব্যবহৃত দুই ফোনেই একই সিকিউরিটি অ্যাপ ইনস্টল করতে হবে। এরপর একই গুগল বা অ্যাপল অ্যাকাউন্ট দিয়ে লগইন করতে হবে।

অ্যাপের সেটিংসে গিয়ে পুরোনো ফোনটিকে Camera এবং বর্তমানে ব্যবহৃত ফোনটিকে Viewer হিসেবে নির্বাচন করলেই সেটআপ সম্পন্ন হবে। এরপর ইন্টারনেট সংযোগ থাকলে বিশ্বের যেকোনো স্থান থেকে নতুন ফোনে পুরোনো ফোনের ক্যামেরার লাইভ ভিডিও দেখা যাবে।

মোশন ডিটেকশন ও টু-ওয়ে অডিও

বেশির ভাগ সিকিউরিটি অ্যাপে মোশন ডিটেকশন সুবিধা রয়েছে। ক্যামেরার সামনে কোনো নড়াচড়া শনাক্ত হলেই ব্যবহারকারীর ফোনে তাৎক্ষণিক নোটিফিকেশন পাঠানো হয়। পাশাপাশি টু-ওয়ে অডিও সুবিধার মাধ্যমে দূরে থেকেও ক্যামেরার অপর প্রান্তে থাকা ব্যক্তির সঙ্গে কথা বলা যায়।

ব্যবহারের সময় যেসব বিষয় খেয়াল রাখবেন

সিসিটিভি হিসেবে ফোনটি সার্বক্ষণিক চালু রাখতে চার্জারের সঙ্গে সংযুক্ত রাখা ভালো। পাশাপাশি এমন স্থানে ফোনটি রাখতে হবে, যেখান থেকে ঘরের প্রবেশপথ বা গুরুত্বপূর্ণ অংশ সহজে দেখা যায়। প্রয়োজন হলে ট্রাইপড বা স্ট্যান্ড ব্যবহার করা যেতে পারে।

এ ছাড়া ফোনটিতে নিরবচ্ছিন্ন ও শক্তিশালী ওয়াই-ফাই সংযোগ নিশ্চিত করতে হবে। ইন্টারনেট সংযোগ দুর্বল হলে লাইভ ভিডিও দেখা বা নোটিফিকেশন পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে।

পুরোনো স্মার্টফোনকে এভাবে কাজে লাগালে একদিকে যেমন অতিরিক্ত খরচ ছাড়াই ঘরের নিরাপত্তা বাড়ানো যায়, অন্যদিকে ই-বর্জ্য কমাতেও ভূমিকা রাখা সম্ভব।

আরও পড়ুন