২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২০:১১

শিরোনাম
শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল জ্বালানি সংকট, ব্রিকস ও শুল্ক ইস্যুতে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নতুন রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, দিনক্ষণ এখনো চূড়ান্ত নয় শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত আন্তর্জাতিক ফ্লাইটে সাময়িক স্থগিতাদেশ

কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনে বিশ্বজুড়ে ১৮ কোটির বেশি ভিডিও মুছে ফেলেছে টিকটক

কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনে বিশ্বজুড়ে ১৮ কোটির বেশি ভিডিও মুছে ফেলেছে টিকটক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯ জুলাই, ২০২৬, ১২:৫৯

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশ থেকে আপলোড করা ১ কোটি ৩২ লাখ ১৮ হাজার ৪টি ভিডিও অপসারণ করেছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক।

বুধবার (৮ জুলাই) প্রকাশিত টিকটকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট (প্রথম প্রান্তিক ২০২৬)-এ এ তথ্য জানানো হয়েছে।

রিপোর্টে বলা হয়, বাংলাদেশ থেকে সরানো ভিডিওগুলোর মধ্যে ৯৪ দশমিক ৪ শতাংশ ভিডিও প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই স্বয়ংক্রিয় প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করে অপসারণ করা হয়েছে।

একই সময়ে বিশ্বজুড়ে টিকটক থেকে কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের কারণে মোট ১৮ কোটি ৪০ লাখ ১২ হাজার ৫৭৬টি ভিডিও সরানো হয়েছে। যা প্ল্যাটফর্মে আপলোড হওয়া মোট ভিডিওর প্রায় শূন্য দশমিক ৫ শতাংশ।

টিকটক জানিয়েছে, অপসারণ করা ভিডিওগুলোর মধ্যে ১৭ কোটি ৮০ লাখ ১৪ হাজার ১৫৪টি ভিডিও স্বয়ংক্রিয় প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করা হয়। পরবর্তী পর্যালোচনায় ৮৮ লাখ ৩৮ হাজার ৭১০টি ভিডিও পুনরায় প্ল্যাটফর্মে ফিরিয়ে আনা হয়েছে।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, নীতিমালা লঙ্ঘনকারী কনটেন্ট দ্রুত শনাক্ত ও অপসারণে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির পাশাপাশি মানব পর্যালোচনাও ব্যবহার করা হচ্ছে।

টিকটকের পক্ষ থেকে বলা হয়েছে, ব্যবহারকারীদের জন্য নিরাপদ ও ইতিবাচক পরিবেশ নিশ্চিত করতে নিয়মিতভাবে কমিউনিটি গাইডলাইন বাস্তবায়ন ও নজরদারি কার্যক্রম চালানো হচ্ছে।

আরও পড়ুন