রমজানে মুসলিম ফুটবলারদের জন্য বিশেষ ব্যবস্থা রাখছে প্রিমিয়ার লিগ
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:৪৫
ইংল্যান্ডের শীর্ষ ফুটবল লিগ প্রিমিয়ার লিগে বর্তমানে বেশ কয়েকজন মুসলিম ফুটবলার নিয়মিত খেলছেন। রমজান মাসে রোজা রাখা খেলোয়াড়দের কথা বিবেচনায় রেখে ম্যাচ চলাকালীন সংক্ষিপ্ত বিরতির মাধ্যমে ইফতারের সুযোগ রাখার সিদ্ধান্ত বহাল রয়েছে।
তবে খেলা থামিয়ে আলাদা করে নির্দিষ্ট ইফতার বিরতি দেওয়া হবে না। ইংলিশ ফুটবলের প্রচলিত নিয়ম অনুযায়ী থ্রো-ইন, ফ্রি-কিক বা গোল-কিকের মতো স্বাভাবিক বিরতির সময় খেলোয়াড়রা পানি বা এনার্জি পানীয় গ্রহণের মাধ্যমে রোজা ভাঙতে পারবেন। এই বিরতিকে কৌশলগত সময় নেওয়া বা অতিরিক্ত পানি বিরতি হিসেবে ব্যবহার করা যাবে না।
ইফতারের সময় নির্ধারণে ম্যাচের আগে দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে আলোচনা হবে। প্রয়োজনে কোন মুহূর্তে সংক্ষিপ্ত বিরতি নেওয়া হবে, তা আগেই ঠিক করে নেওয়ার নির্দেশনা রয়েছে।
২০২১ সালে প্রথমবারের মতো এই উদ্যোগ নেয় প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। ওই বছরের এপ্রিলে ক্রিস্টাল প্যালেস ও লেস্টার সিটির ম্যাচে নিয়মটি প্রথম কার্যকর হয়। গোল-কিকের সময় সংক্ষিপ্ত বিরতিতে ইফতার করেন ক্রিস্টাল প্যালেসের শেইখু কুয়াতে এবং লেস্টার সিটির ওয়েসলি ফোফানা।
বর্তমানে প্রিমিয়ার লিগে খেলছেন মোহাম্মদ সালাহ, আমাদ দিয়ালো, উইলিয়াম সালিবা, রায়ান আইত নুরি সহ আরও অনেক মুসলিম ফুটবলার। তাদের ধর্মীয় অনুশাসন পালনে সহায়ক এই উদ্যোগকে ইতিবাচকভাবেই দেখছেন ফুটবলসংশ্লিষ্টরা।
রমজানের প্রতি সম্মান জানিয়ে ইউরোপের শীর্ষ লিগের এমন মানবিক পদক্ষেপ ক্রীড়াঙ্গনে বৈচিত্র্য, সহাবস্থান ও অন্তর্ভুক্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
আরও পড়ুন
- • ডিসেম্বরে চালু হতে পারে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী
- • অধিনায়কত্ব হারানোর শঙ্কায় সুরিয়াকুমার যাদব
- • মোংলা বন্দরে আমদানি-রফতানিতে নতুন রেকর্ড
- • ঈদুল আজহায় দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখের বেশি পশু
- • ঈদযাত্রায় সড়কে ঝরল ২৮১ প্রাণ :রোড সেফটি ফাউন্ডেশন
- • বিনিয়োগকারীদের ক্ষোভের মুখে বিএসইসির শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগ
- • যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করল বিএনপি
- • বিশ্বকাপের আগে নতুন নিয়ম, পানির বোতল নিষিদ্ধ ফিফার
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
- • বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
