০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৬:৫৮

শিরোনাম
আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রান্তিক গ্রাহকদের বিবেচিনায় রেখে বিদ্যুৎমূল্য পুনঃবিবেচনার অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগ হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ডিসেম্বরে চালু হতে পারে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী ঈদুল আজহায় দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখের বেশি পশু

আল-আকসা প্রবেশে ফিলিস্তিনিদের বাধা দিল ইসরায়েল

আল-আকসা প্রবেশে ফিলিস্তিনিদের বাধা দিল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ০০:২২

রমজানের প্রথম জুমা উপলক্ষে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে নামাজ আদায়ের সময় ফিলিস্তিনিদের প্রবেশে কঠোর সীমাবদ্ধতা আরোপ করেছে ইসরায়েল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম Al Jazeera জানিয়েছে, শুধুমাত্র অনুমোদিত পারমিটসহ সীমিত সংখ্যক ফিলিস্তিনি প্রবেশ করতে পারছেন।

অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা প্রাঙ্গণে অংশ নিতে হাজারো ফিলিস্তিনি রামাল্লার সংলগ্ন কালান্দিয়া চেকপয়েন্টে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকলেও অনেকেই প্রবেশে ব্যর্থ হন।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীর থেকে সর্বোচ্চ ১০ হাজার ফিলিস্তিনিকে প্রবেশের অনুমতি দেওয়া হবে—তাও বিশেষ পারমিট সাপেক্ষে, যা আগের বছরের তুলনায় কম। শুধুমাত্র ১২ বছরের কম বয়সী শিশু, ৫৫ বছরের বেশি পুরুষ এবং ৫০ বছরের বেশি নারীরা অনুমতির আওতায় থাকবেন।

Channel 12 Israel-এর প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২০ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল পর্যন্ত কালান্দিয়া চেকপয়েন্ট পেরিয়ে জেরুজালেমে পৌঁছাতে সক্ষম হয়েছেন মাত্র দুই হাজারের মতো ফিলিস্তিনি। পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের সংযোগস্থলগুলোতে ইসরায়েলি বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল।

আরও পড়ুন