যুদ্ধে জড়ানোর ইঙ্গিত দিয়েছে ফ্রান্স
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:১৭
ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর বিশ্বজুড়ে তীব্র নিন্দার ঝড় বইছে। নরওয়ে, পাকিস্তান ও স্পেনের মতো দেশগুলো কূটনৈতিক সমাধানের ওপর জোর দিলেও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের বক্তব্যে যুদ্ধ আরও ছড়িয়ে পড়ার ইঙ্গিত পাওয়া গেছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি একদিকে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন, অন্যদিকে প্রয়োজনে সামরিক সম্পদ মোতায়েনের কথা বলেছেন।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ম্যাক্রন সতর্ক করে দিয়ে বলেন, “যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের মধ্যে চলমান এই বিপজ্জনক উত্তেজনা অবশ্যই বন্ধ হতে হবে। এই সংঘাতের সূত্রপাত আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক পরিণতি বয়ে আনবে।”
তবে কূটনৈতিক বার্তার পাশাপাশি যুদ্ধে জড়ানোর প্রচ্ছন্ন আগ্রহও দেখিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট। তিনি বলেন, “বর্তমান সংকটময় মুহূর্তে আমাদের জাতীয় ভূখণ্ড, নাগরিক এবং মধ্যপ্রাচ্যে ফ্রান্সের সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
বিবৃতিতে সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশ ছিল সহযোগীদের সুরক্ষা সংক্রান্ত ঘোষণা। ম্যাক্রন স্পষ্ট জানিয়ে দেন যে, ফ্রান্স তার নিকটতম সহযোগীদের সুরক্ষায় ‘প্রয়োজনীয় সম্পদ’ মোতায়েন করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে, যদি তারা আনুষ্ঠানিকভাবে এমন অনুরোধ জানায়।
আরও পড়ুন
- • ডিসেম্বরে চালু হতে পারে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী
- • অধিনায়কত্ব হারানোর শঙ্কায় সুরিয়াকুমার যাদব
- • মোংলা বন্দরে আমদানি-রফতানিতে নতুন রেকর্ড
- • ঈদুল আজহায় দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখের বেশি পশু
- • ঈদযাত্রায় সড়কে ঝরল ২৮১ প্রাণ :রোড সেফটি ফাউন্ডেশন
- • বিনিয়োগকারীদের ক্ষোভের মুখে বিএসইসির শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগ
- • যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করল বিএনপি
- • বিশ্বকাপের আগে নতুন নিয়ম, পানির বোতল নিষিদ্ধ ফিফার
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
- • বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
