হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’, ট্রাম্পের নতুন অভিযান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪ মে, ২০২৬, ২৩:০৬
হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে নতুন নৌ-অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের অবরোধে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে বের করে আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
সোমবার (০৪ মে) থেকেই যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ওই জলপথে আটকে থাকা জাহাজগুলোকে পথনির্দেশনা দেবে বলে জানানো হয়েছে।
সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “ইরান, মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্রের স্বার্থে আমরা সংশ্লিষ্ট দেশগুলোকে জানিয়েছি অবরুদ্ধ জলপথ থেকে তাদের জাহাজগুলোকে নিরাপদে বের করে আনতে আমরা সহায়তা করব, যাতে তারা স্বাভাবিকভাবে কার্যক্রম চালাতে পারে।” তবে তিনি নির্দিষ্ট করে কোনো দেশের নাম উল্লেখ করেননি।
গত ফেব্রুয়ারি থেকে সংঘাত শুরুর পর হরমুজ প্রণালি দিয়ে নৌযান চলাচল প্রায় বন্ধ করে দেয় ইরান। এর পাল্টা হিসেবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের বিভিন্ন বন্দরে নৌ অবরোধ জোরদার করেছে যুক্তরাষ্ট্র।
এ পরিস্থিতিতে বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথে বিভিন্ন দেশের বহু পণ্যবাহী জাহাজ আটকে পড়েছে, যা আন্তর্জাতিক বাণিজ্যে উদ্বেগ বাড়িয়েছে।
আরও পড়ুন
- • সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা
- • মায়ের মৃত্যু নিয়ে মুখ খুললেন বুয়েট অধ্যাপক ছেলে
- • অতিরিক্ত লিচু খেলে শিশুদের যেসব ঝুঁকি হতে পারে
- • জুলাই থেকে চালু হচ্ছে হেলথ কার্ড, মিলবে স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা
- • দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসের
- • ওমান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজে হামলার দাবি ইরানের
- • পশ্চিমবঙ্গে চরম সংকটে তৃণমূল, কমিটি ভেঙে দিলেন মমতা
- • বিশ্বকাপের সবচেয়ে দামি দল ফ্রান্স, শীর্ষে ইয়ামাল
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • দেশে বিদ্যুতের ঘাটতি নেই: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
