জেলেনস্কির সঙ্গে আলোচনার অর্থ নেই, লক্ষ্য অর্জনের পরই যুদ্ধ শেষ হবে: পুতিন
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬ জুন, ২০২৬, ১১:২৯
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আপাতত সরাসরি আলোচনায় বসার কোনো প্রয়োজন দেখছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁর ভাষায়, এই মুহূর্তে এমন বৈঠকের কোনো ‘অর্থ নেই’।
শুক্রবার সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার প্রধান অর্থনৈতিক ফোরামে দেওয়া বক্তব্যে পুতিন এ মন্তব্য করেন। এর এক দিন আগে জেলেনস্কি যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার বিষয়ে মুখোমুখি বৈঠকের আহ্বান জানিয়েছিলেন।
পুতিন বলেন, জেলেনস্কির খোলা চিঠির কিছু অংশ ‘অভদ্র’ ছিল এবং সেটিকে তিনি আন্তরিক বলে মনে করেননি। তাঁর মতে, ওই চিঠি আলোচনার পরিবেশ তৈরি করার পরিবর্তে তা আরও জটিল করে তুলেছে।
জেলেনস্কির প্রস্তাবের জবাবে পুতিন বলেন, ‘এই মুহূর্তে আমি এর কোনো অর্থ দেখি না।’ তিনি আরও বলেন, ইউক্রেনের লক্ষ্য রাশিয়ার সামরিক অগ্রযাত্রা থামানো। তাই এখন আলোচনা নয়, বরং বিশেষজ্ঞ পর্যায়ে কাজ করে সম্ভাব্য সমাধান তৈরি করা প্রয়োজন।
এদিকে পুতিনের মন্তব্যের পর প্রতিক্রিয়ায় জেলেনস্কি বলেন, রাশিয়া আবারও প্রমাণ করেছে যে তারা যুদ্ধ শেষ করতে চায় না। রাতের ভিডিও ভাষণে তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে রুশ পক্ষ আবারও যুদ্ধকেই বেছে নিয়েছে।’ তাঁর দাবি, এটি একটি ‘দুর্বল জবাব’ এবং আন্তর্জাতিক সম্প্রদায় এতে হতাশ হবে।
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ এখন পঞ্চম বছরে গড়িয়েছে। তবে শান্তি আলোচনা কার্যত স্থবির হয়ে আছে। মস্কো দখল করা ভূখণ্ড নিজের নিয়ন্ত্রণে রাখতে চাইলেও কিয়েভ তা ছাড়তে অস্বীকৃতি জানিয়ে আসছে।
কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, মধ্যস্থতার প্রচেষ্টাও ধীর হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের মনোযোগ অন্য সংঘাতে সরতে থাকায় আলোচনার গতি আরও কমে গেছে বলে ধারণা করা হচ্ছে।
পুতিন এর আগে মস্কোতে আলোচনার প্রস্তাব দিয়েছিলেন, যা জেলেনস্কি প্রত্যাখ্যান করেন। তিনি জানান, তৃতীয় কোনো দেশে বৈঠকে রাজি আছেন, তবে তা কেবল তখনই সম্ভব যখন কোনো চুক্তির খসড়া প্রস্তুত থাকবে।
শুক্রবারের বক্তব্যে পুতিন আবারও স্পষ্ট করেন, রাশিয়ার নির্ধারিত লক্ষ্য অর্জিত হলেই কেবল এই সংঘাতের অবসান ঘটবে। তাঁর ভাষায়, ‘সামরিক অভিযান একদিন শেষ হবে, তবে তা আমাদের লক্ষ্য পূরণের পরই।’
একই অনুষ্ঠানে রাশিয়ার অর্থনীতি নিয়ে সমালোচনাও প্রত্যাখ্যান করেন পুতিন। পশ্চিমা নিষেধাজ্ঞা ও যুদ্ধের চাপের মধ্যেও তিনি দাবি করেন, রাশিয়া একটি ‘সার্বভৌম অর্থনীতি’ গড়ে তুলছে।
তবে সাম্প্রতিক অর্থনৈতিক তথ্যে দেখা গেছে, যুদ্ধব্যয় ও নিষেধাজ্ঞার চাপে রাশিয়ার অর্থনীতি সাম্প্রতিক সময়ে সংকোচনের মুখে পড়েছে।
আরও পড়ুন
- • বিদ্যুৎ ও জ্বালানি খাতে আওয়ামী লীগের চুরি ও পাচারের বোঝা টানছে দেশ: তথ্যমন্ত্রী
- • সাভারে আল-মুসলিম গ্রুপের ছাঁটাই শ্রমিকদের বিক্ষোভ, দেড় ঘণ্টা সড়ক অবরোধ
- • মরণোত্তর দাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষী
- • ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শেষে রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান
- • চুরির অভিযোগে যুবককে আটক, মাথা ন্যাড়া করে আর্জেন্টিনার পতাকা আঁকার অভিযোগ
- • এবারের ডেঙ্গু হতে পারে আরও ভয়াবহ, সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী
- • জিতেও সন্তুষ্ট নন ডুলি, চোখে পড়েছে দলের দুর্বলতা
- • নওগাঁ সীমান্তে ‘পুশ ইন’ চেষ্টা ব্যর্থ, ১৭ জনকে ফিরিয়ে নিল বিএসএফ
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
