দুই হাজার বন্দির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫ জুন, ২০২৬, ২২:১৫
শিয়া মুসলমানদের পবিত্র ধর্মীয় উৎসব ‘ঈদুল গাদির’ উপলক্ষে দুই হাজারেরও বেশি দণ্ডপ্রাপ্ত বন্দির সাজা মওকুফ ও হ্রাস করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি।
শুক্রবার (৫ জুন) দেশটির বিচার বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।
ইরানের বিচার বিভাগের প্রধান গোলামহোসেইন মোহসেনি-এজেইয়ের বিশেষ সুপারিশের ভিত্তিতে এই সাধারণ ক্ষমা অনুমোদন করা হয়।
দেশটির বিচার বিভাগের কর্মকর্তা আলী মোজাফারি জানান, এই ক্ষমার আওতায় কেবল তারাই এসেছেন যাদের বিরুদ্ধে কোনো ব্যক্তিগত বাদী নেই, পূর্বের অপরাধের রেকর্ড নেই এবং সাজাভোগের সময় সংশোধনের স্পষ্ট লক্ষণ দেখিয়েছেন। এই ক্ষমাপ্রাপ্তদের বড় একটি অংশ তাৎক্ষণিকভাবে মুক্তি পাবেন।
তবে রাষ্ট্রীয় নিরাপত্তাবিরোধী অপরাধ, গুপ্তচরবৃত্তি, অভ্যন্তরীণ ও বৈদেশিক নিরাপত্তা বিঘ্নিত করা এবং জননিরাপত্তা হুমকির মুখে ফেলার দায়ে দণ্ডিতদের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হয়নি। বর্তমান বৈশ্বিক চাপ ও পরিস্থিতির কারণে জাতীয় নিরাপত্তামূলক অপরাধের ক্ষেত্রে ইরান সর্বোচ্চ কঠোর অবস্থান বজায় রাখছে বলে বিচার বিভাগ থেকে স্পষ্ট করা হয়েছে।
উল্লেখ্য, ইরানে বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় ও জাতীয় দিবসে নিয়মিতই এমন সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়।
আরও পড়ুন
- • ব্রাজিলের জার্সিতে শয়তানের প্রতীক? মুখ খুলল নাইকি
- • বিশ্বকাপের আগে লা লিগার বর্ষসেরা হলেন ইয়ামাল
- • দুই হাজার বন্দির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি
- • বিয়ের পর জীবনসঙ্গীকে নিয়ে দীপ্তি চৌধুরীর পোস্ট
- • আর্জেন্টিনা সমর্থকদের ৬০০ ফুট দীর্ঘ পতাকার শোভাযাত্রা
- • আর্জেন্টিনার জার্সি পরলেই দাঁতের চিকিৎসা ফ্রি!
- • ইসরায়েলি বিধিনিষেধের মধ্যেও আল-আকসায় মুসল্লিদের নামাজ আদায়
- • অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলের কোচের দায়িত্বে ফিরছেন সালাউদ্দিন
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • দেশের বাজারে আরও কমলো স্বর্ণের দাম
