১৫ জুন ২০২৬, সোমবার, ১৪:৪৬

শিরোনাম
ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রবৃদ্ধি নয়, মানুষের জীবনমানই উন্নয়নের মূল মানদণ্ড হওয়া উচিত: দেবপ্রিয় ভট্টাচার্য ইমিগ্রেশন জটিলতায় দিল্লি সফর বাতিল, দেশে ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান তামাক ও মাদকমুক্ত না হলে স্বাস্থ্য বাজেটের সুফল মিলবে না: স্বাস্থ্যমন্ত্রী শ্রীলঙ্কা হয়ে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা বেসরকারি ল্যাবে রাসায়নিক পরীক্ষার অনুমতি দিল এনবিআর, দ্রুত হবে আমদানি পণ্য খালাস ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ পেলেন জহির হোসেন

বিশ্ব দেখবে ইরানের শক্তির প্রতিফলন: ইরানি সামরিক কর্মকর্তা

বিশ্ব দেখবে ইরানের শক্তির প্রতিফলন: ইরানি সামরিক কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩ জুন, ২০২৬, ১৭:০৬

বিশ্ব খুব শিগগিরই ইরানের বিজয়ের প্রতিধ্বনি এবং প্রতিরোধ শক্তির সাফল্য প্রত্যক্ষ করবে বলে মন্তব্য করেছেন দেশটির জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল আলি আবদোল্লাহি। একই সঙ্গে তিনি ইসরাইলকে ‘আগ্রাসী শত্রু’ হিসেবে আখ্যায়িত করেছেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভির বরাতে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।

মেজর জেনারেল গোলামআলি রশিদ এবং আমিন আব্বাস রশিদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পাঠানো বার্তায় আলি আবদোল্লাহি এসব মন্তব্য করেন।

তিনি বলেন, গোলামআলি রশিদ ও তার ছেলের মৃত্যু ইরানের জন্য অত্যন্ত বেদনাদায়ক হলেও এটি দেশের প্রতিরোধ ক্ষমতা ও জাতীয় শক্তিরও প্রমাণ বহন করে।

আবদোল্লাহি দাবি করেন, শত্রুপক্ষ ভেবেছিল ইরানের সামরিক কৌশলবিদদের হত্যা করে দেশের প্রতিরক্ষা সংকল্প দুর্বল করা যাবে। তবে তারা বুঝতে পারেনি, শহীদ রশিদ ভবিষ্যৎ প্রজন্মের জন্য কৌশলগত চিন্তা, জ্ঞান ও অভিজ্ঞতার এক শক্তিশালী উত্তরাধিকার রেখে গেছেন।

তিনি আরও বলেন, রশিদের দেখানো পথ অনুসরণ করে ইরানের সশস্ত্র বাহিনী এখনও শত্রুর তথাকথিত ‘জটিল হাইব্রিড ও জ্ঞানগত যুদ্ধ’ মোকাবিলা করে যাচ্ছে।

আলি আবদোল্লাহির ভাষ্য, ইরানের প্রতিরোধ শক্তি আগের যেকোনো সময়ের চেয়ে আরও সংগঠিত ও প্রস্তুত। খুব শিগগিরই বিশ্ব এর বাস্তব প্রতিফলন দেখতে পাবে।

তথ্যসূত্র: মিডল ইস্ট আই

আরও পড়ুন