২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২০:১০

শিরোনাম
শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল জ্বালানি সংকট, ব্রিকস ও শুল্ক ইস্যুতে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নতুন রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, দিনক্ষণ এখনো চূড়ান্ত নয় শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত আন্তর্জাতিক ফ্লাইটে সাময়িক স্থগিতাদেশ

স্টিং-রেড বুলের লেবেল বদলের নির্দেশ সরকারের

স্টিং-রেড বুলের লেবেল বদলের নির্দেশ সরকারের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬, ২১:১০

ভারতে উচ্চ ক্যাফেইনযুক্ত পানীয়কে আর ‘এনার্জি ড্রিংক’ নামে বাজারজাত করা যাবে না। দ্রুত সম্প্রসারণশীল এই বাজারে নিয়ন্ত্রণ জোরদার করতে এমন নির্দেশ দিয়েছে দেশটির খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়া (এফএসএসএআই) সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে তাদের পণ্যের গায়ে ‘এনার্জি ড্রিংক’ বা এ ধরনের বিভ্রান্তিকর শব্দ ব্যবহার বন্ধের নির্দেশ দিয়েছে।

এর আগে চলতি মাসের শুরুতে এফএসএসএআই জানায়, ভারতে এখনো ‘এনার্জি ড্রিংক’-এর কোনো স্বীকৃত মানদণ্ড নেই। তাই ‘শরীর ও মন চাঙা করে’ কিংবা ‘দুর্বলতা দূর করে’—এ ধরনের দাবি ভোক্তাদের বিভ্রান্ত করতে পারে।

এই নির্দেশনার আওতায় পেপসি, রেড বুল, মনস্টার বেভারেজ, রিলায়েন্স ও হেল এনার্জিসহ কয়েকটি বড় প্রতিষ্ঠানকে পণ্যের লেবেল পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে।

এফএসএসএআইয়ের সিদ্ধান্তে শিল্প খাতে উদ্বেগ তৈরি হয়েছে। সংশ্লিষ্ট কোম্পানিগুলোর আশঙ্কা, ‘এনার্জি ড্রিংক’ পরিচয় বাদ দিতে হলে ব্র্যান্ডের পরিচিতি ও বিক্রিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

তবে সংস্থাটির প্রধান নির্বাহী রাজিত পুনহানি শিল্প প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সিদ্ধান্তে আপত্তি থাকলে কোম্পানিগুলো আদালতের দ্বারস্থ হতে পারে।

সরকারি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, আলোচনার পর শিল্প খাত লেবেল পরিবর্তনের সিদ্ধান্ত মেনে নিয়েছে। নির্দেশনা বাস্তবায়নে কোম্পানিগুলোকে ৯০ দিনের সময় দেওয়া হয়েছে।

বিশ্বের বিভিন্ন স্বাস্থ্য সংস্থার মতে, এসব পানীয়তে অতিরিক্ত ক্যাফেইন, চিনি ও টরিন থাকায় সেগুলো স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এ কারণে বিভিন্ন দেশেও এ ধরনের পানীয়ের বিপণন ও বিক্রিতে নতুন বিধিনিষেধ আরোপ করা হচ্ছে।

বর্তমানে ভারতের এনার্জি ড্রিংকের বাজার দ্রুত সম্প্রসারিত হচ্ছে। গবেষণা প্রতিষ্ঠান ইউরোমনিটরের তথ্য অনুযায়ী, ২০২৮ সালের মধ্যে এ বাজারের আকার প্রায় ১ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাতে পারে।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন