২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৯:১১

শিরোনাম
গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল জ্বালানি সংকট, ব্রিকস ও শুল্ক ইস্যুতে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নতুন রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, দিনক্ষণ এখনো চূড়ান্ত নয় শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত আন্তর্জাতিক ফ্লাইটে সাময়িক স্থগিতাদেশ গণপরিবহনে জিপিএস সংযোজন বাধ্যতামূলক করল বিআরটিএ

জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬, ১৫:১৪

জাপানের দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর উপকূলীয় এলাকায় সুনামির আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। একই সঙ্গে পরাঘাতের (আফটারশক) ঝুঁকির কথাও বলা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় সময় বিকেল ৪টা ২৭ মিনিটে কুমামোতো প্রিফেকচারকে কেন্দ্র করে ভূমিকম্পটি অনুভূত হয় বলে জানিয়েছে জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ)।

জেএমএর তথ্য অনুযায়ী, ভূমিকম্পের পর সর্বোচ্চ ১ মিটার উচ্চতার সুনামি হতে পারে এমন আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। কুমামোতো, নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা, ওইতা ও মিয়াজাকি প্রিফেকচারে জরুরি ভূমিকম্প সতর্কতা কার্যকর রয়েছে।

ভূমিকম্পের কারণে প্রায় ৪০ হাজার বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে কিউশু ইলেকট্রিক পাওয়ার কোম্পানি।

এ ছাড়া নিরাপত্তার স্বার্থে দ্রুতগতির শিনকানসেন (বুলেট ট্রেন)সহ কিউশু অঞ্চলের সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে রেলওয়ে কোম্পানি জেআর কিউশু।

কিউশু অঞ্চলে বিশ্বের অন্যতম বৃহৎ চুক্তিভিত্তিক সেমিকন্ডাক্টর উৎপাদনকারী প্রতিষ্ঠান টিএসএমসি এবং প্রযুক্তি প্রতিষ্ঠান সনির গুরুত্বপূর্ণ কারখানা রয়েছে। সনি জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তবে টিএসএমসির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

জাপানের পারমাণবিক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের পর ওই অঞ্চলের কোনো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অস্বাভাবিকতা শনাক্ত হয়নি।

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত হওয়ায় জাপান বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি। দেশটিতে নিয়মিত ছোট-বড় ভূমিকম্প অনুভূত হয় এবং বিশ্বের উল্লেখযোগ্য সংখ্যক শক্তিশালী ভূমিকম্পও এই অঞ্চলে ঘটে।

উল্লেখ্য, ২০১৬ সালে কুমামোতোতে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে সরকারি হিসাবে ২৭৫ জন নিহত এবং প্রায় ২ হাজার ৭৪০ জন আহত হয়েছিলেন।

আরও পড়ুন