যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রোমে ইসরায়েল-লেবানন আলোচনা আগামী সপ্তাহে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬, ০৯:৪৭
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া একটি ফ্রেমওয়ার্ক চুক্তি বাস্তবায়ন এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যে পূর্ণাঙ্গ শান্তি চুক্তির লক্ষ্যে আগামী সপ্তাহে ইতালির রাজধানী রোমে বৈঠকে বসবেন ইসরায়েল ও লেবাননের কর্মকর্তারা।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ৪ থেকে ৬ আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এই কারিগরি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দফতরের এক কর্মকর্তা।
এমন এক সময় এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে, যখন গত সপ্তাহে দক্ষিণ লেবাননের প্রথম পাইলট জোনের নিয়ন্ত্রণ ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের সশস্ত্র বাহিনীর কাছে হস্তান্তর করেছে। এর পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে বৈঠক করেন।
মার্কিন পররাষ্ট্র দফতরের ওই কর্মকর্তা জানান, জুনের শেষ দিকে ঘোষিত ফ্রেমওয়ার্ক চুক্তির পূর্ণ বাস্তবায়নই এবারের আলোচনার মূল বিষয় হবে।
এছাড়া বৈঠকে পাইলট জোন আরও সম্প্রসারণ, দুই দেশের সীমান্ত-সংক্রান্ত অমীমাংসিত বিষয়গুলোর সমাধান এবং একটি পূর্ণাঙ্গ শান্তি ও নিরাপত্তা চুক্তির পথে অগ্রসর হওয়ার বিষয়েও আলোচনা হবে।
মার্কিন কর্মকর্তা বলেন, বর্তমান ফ্রেমওয়ার্কই দুই দেশের মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার সবচেয়ে কার্যকর ভিত্তি। তিনি আশা প্রকাশ করেন, প্রথম পাইলট জোনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে ধাপে ধাপে আরও পাইলট জোন চালু করা সম্ভব হবে, যা দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হবে।
আরও পড়ুন
- • গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৭৩ হাজার
- • চার পুলিশ হত্যায় ইরানে দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর
- • শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান
- • হাতির সাথে ইজিবাইকের ধাক্কা, প্রাণ গেল ১০ মাসের শিশুর
- • নতুন নিয়মে ধাক্কা! কনটেন্ট ক্রিয়েটরদের জন্য দুসংবাদ
- • বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা
- • দেশে কমছে চিনির ব্যবহার, বাড়ছে সুক্রালোজের চাহিদা
- • গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
