২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৯:১০

শিরোনাম
গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল জ্বালানি সংকট, ব্রিকস ও শুল্ক ইস্যুতে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নতুন রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, দিনক্ষণ এখনো চূড়ান্ত নয় শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত আন্তর্জাতিক ফ্লাইটে সাময়িক স্থগিতাদেশ গণপরিবহনে জিপিএস সংযোজন বাধ্যতামূলক করল বিআরটিএ

ডলারের দাপটে বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমল

ডলারের দাপটে বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬, ১০:৩০

মার্কিন ডলার শক্তিশালী হওয়ায় বিশ্ববাজারে স্বর্ণের দামে আবারও চাপ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের আসন্ন সুদের হার সিদ্ধান্তের অপেক্ষায় বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে থাকায় মঙ্গলবার (২৮ জুলাই) সকাল পর্যন্ত স্বর্ণের দর কমে যায়।

রয়টার্সের তথ্য অনুযায়ী, এদিন স্পট গোল্ডের দাম ০.৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৪ দশমিক ৮১ ডলারে নেমে আসে। একই সময়ে আগস্ট ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচারও ০.৮ শতাংশ কমে ৪ হাজার ৪৫ দশমিক ৪০ ডলারে দাঁড়ায়।

বাজার বিশ্লেষকদের মতে, ডলার প্রায় এক মাসের সর্বোচ্চ অবস্থানে থাকায় অন্য মুদ্রাধারীদের কাছে স্বর্ণ কেনা তুলনামূলক ব্যয়বহুল হয়ে উঠেছে। এতে স্বর্ণের চাহিদা কমেছে।

ফেডের দুই দিনের নীতিনির্ধারণী বৈঠক বুধবার শেষ হওয়ার কথা। বাজারের বড় অংশ মনে করছে, এবার সুদের হার অপরিবর্তিত থাকতে পারে। তবে সেপ্টেম্বরে হার বাড়ানোর সম্ভাবনাও এখন কিছুটা বেড়েছে।

রয়টার্স জানিয়েছে, ফেড যদি ভবিষ্যতে সুদের হার নিয়ে কঠোর বার্তা না দেয়, তাহলে স্বর্ণের দাম আবারও প্রতি আউন্স ৪ হাজার ২০০ ডলারের ওপরে উঠতে পারে। একই সময়ে রূপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও কমেছে।

আরও পড়ুন