আজ হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠকে বসছেন জেলেনস্কি ও নেতানিয়াহু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬, ১৪:৩৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই দিনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে পৃথক বৈঠকে বসছেন। মঙ্গলবার (২৮ জুলাই) হোয়াইট হাউসে অনুষ্ঠিত হতে যাওয়া এ দুই বৈঠকে ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হবে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের তথ্য অনুযায়ী, নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে ইরানকে ঘিরে নিরাপত্তা পরিস্থিতি, লেবাননের সঙ্গে চলমান আলোচনা এবং আব্রাহাম চুক্তির সম্প্রসারণের বিষয়টি প্রাধান্য পাবে।
এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরান ইস্যুতে নেতানিয়াহুর সঙ্গে তার কিছু মতপার্থক্য থাকলেও সামগ্রিকভাবে উভয়ের অবস্থান প্রায় একই।
অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, চলমান শান্তি প্রক্রিয়া এবং ভবিষ্যৎ কূটনৈতিক উদ্যোগ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এর আগে জেলেনস্কি অভিযোগ করেছিলেন, রাশিয়া ইরানকে মার্কিন সামরিক ঘাঁটি-সংক্রান্ত তথ্য সরবরাহ করছে। তবে ট্রাম্প সেই অভিযোগ নাকচ করে বলেন, উচ্চপর্যায়ে রাশিয়া এমন কোনো পদক্ষেপ নিয়েছে বলে তিনি মনে করেন না।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রয়াত সিনেটর লিন্ডসে গ্র্যামের শেষকৃত্যানুষ্ঠানে অংশ নিতে জেলেনস্কি ও নেতানিয়াহু বর্তমানে ওয়াশিংটনে অবস্থান করছেন। সেই সফরের ফাঁকেই প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তাদের পৃথক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
আরও পড়ুন
- • হাতির সাথে ইজিবাইকের ধাক্কা, প্রাণ গেল ১০ মাসের শিশুর
- • নতুন নিয়মে ধাক্কা! কনটেন্ট ক্রিয়েটরদের জন্য দুসংবাদ
- • বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা
- • দেশে কমছে চিনির ব্যবহার, বাড়ছে সুক্রালোজের চাহিদা
- • গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী
- • ট্রাফিক শৃঙ্খলায় নতুন উদ্যোগ, রাজধানীতে বসছে আরও ১ হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা
- • মেলানিয়া ট্রাম্পকে হত্যার পরিকল্পনার দাবি, ভিডিও ঘিরে উদ্বেগ
- • হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৪
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
