২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৯:১১

শিরোনাম
গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল জ্বালানি সংকট, ব্রিকস ও শুল্ক ইস্যুতে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নতুন রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, দিনক্ষণ এখনো চূড়ান্ত নয় শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত আন্তর্জাতিক ফ্লাইটে সাময়িক স্থগিতাদেশ গণপরিবহনে জিপিএস সংযোজন বাধ্যতামূলক করল বিআরটিএ

ফেসবুকে মোদির ভিডিও সরানো নিয়ে মেটার কাছে ব্যাখ্যা চাইল ভারত

ফেসবুকে মোদির ভিডিও সরানো নিয়ে মেটার কাছে ব্যাখ্যা চাইল ভারত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬, ১৪:৫৭

ফেসবুকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও সাময়িকভাবে ব্লক হয়ে যাওয়ার ঘটনায় নড়েচড়ে বসেছে ভারত সরকার। ঘটনাটিকে ‘কারিগরি ত্রুটি’ বলে ব্যাখ্যা দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। পাশাপাশি এ ঘটনার জন্য ক্ষমাও চেয়েছে প্রতিষ্ঠানটি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভুলবশত ভিডিওটি সরিয়ে ফেলা হয়েছিল। পরে সেটি পুনরায় চালু করা হয়েছে।

মেটার এক মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘কারিগরি ত্রুটির কারণে ভুলবশত কনটেন্টটি সরিয়ে ফেলা হয়েছিল। পরে সেটি পুনরায় ফিরিয়ে দেওয়া হয়েছে।’

তবে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে ভারত সরকার। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, কী কারণে ভিডিওটি সরানো হয়েছিল এবং মেটার ব্যাখ্যা কতটা গ্রহণযোগ্য—তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে মেটার প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের তলব করা হতে পারে।

এদিকে ভারতীয় সংবাদসংস্থা আইএএনএস জানিয়েছে, এ ঘটনায় মেটা ও ইনস্টাগ্রামের বৈশ্বিক প্রধানদের ব্যাখ্যা দিতে তলব করেছে ভারতের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।

গত ২৩ জুলাই আপলোড করা ওই ভিডিওতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আয়োজিত শিক্ষার্থী আন্দোলনের প্রেক্ষাপটে জেন-জি প্রজন্মের উদ্দেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি প্রশ্নফাঁস রোধে আরও কঠোর আইন প্রণয়ন, ফাস্ট-ট্র্যাক আদালতের মাধ্যমে দ্রুত বিচার এবং বিশেষ আদালত গঠনের পরিকল্পনার কথা জানান।

বক্তব্যে মোদি বলেন, সরকারের পদক্ষেপের ফলে প্রায় ২২ লাখ শিক্ষার্থীর শিক্ষাবর্ষ ব্যাহত হয়নি। তরুণদের ভবিষ্যৎ রক্ষায় সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে বলেও তিনি আশ্বাস দেন।

ভিডিওটি পুনরায় চালুর আগে ভারতে ব্যবহারকারীরা একটি বার্তা দেখতে পান, যেখানে বলা হয়েছিল—আইনি অনুরোধের পরিপ্রেক্ষিতে ওই অঞ্চলে ভিডিওটি প্রদর্শন করা হচ্ছে না।

প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে কয়েক ঘণ্টার জন্য ভিডিওটি ফেসবুক থেকে সরিয়ে রাখা হয়েছিল। এর আগে ভিডিওটি কয়েক মিলিয়ন বার দেখা হয়েছিল।

আরও পড়ুন