ক্যানসার মামলার নিষ্পত্তিতে ৫.৫ বিলিয়ন ডলার দিতে রাজি জনসন অ্যান্ড জনসন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬, ১৪:২৪
ট্যাল্কযুক্ত বেবি পাউডার ও অন্যান্য পণ্যের কারণে ডিম্বাশয় ক্যানসার হওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রে দায়ের হওয়া হাজার হাজার মামলার নিষ্পত্তিতে ৫.৫ বিলিয়ন ডলার (প্রায় ৬৮ হাজার কোটি টাকা) পর্যন্ত পরিশোধের প্রস্তাব দিয়েছে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসন।
বহু বছর ধরে চলা আইনি লড়াইয়ের অবসান ঘটাতেই প্রতিষ্ঠানটি এ সমঝোতার প্রস্তাব দিয়েছে।
তবে জনসন অ্যান্ড জনসন বরাবরের মতোই তাদের ট্যাল্কযুক্ত পণ্যে ক্যানসার হওয়ার অভিযোগ অস্বীকার করেছে। একই সঙ্গে কোম্পানিটি তাদের বহুল ব্যবহৃত বেবি পাউডারের ফর্মুলাও পরিবর্তন করেছে।
কোম্পানির মামলাবিষয়ক ভাইস প্রেসিডেন্ট এরিক হাস বলেন, অভিযোগগুলো ভিত্তিহীন। তারপরও দীর্ঘমেয়াদি আইনি অনিশ্চয়তা দূর করতে প্রতিষ্ঠানটি সমঝোতার পথ বেছে নিয়েছে।
জনসন অ্যান্ড জনসন জানিয়েছে, আগামী বছর তারা সর্বোচ্চ ৩ বিলিয়ন ডলার পরিশোধ করবে। এরপর ২০২৮ সালের আগে অতিরিক্ত কোনো অর্থ পরিশোধের প্রয়োজন হবে না।
তবে এই সমঝোতা কার্যকর হতে হলে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ও ফেডারেল আদালতে চলমান ডিম্বাশয় ক্যানসার-সংক্রান্ত মামলার ৯৫ শতাংশের প্রতিনিধিত্বকারী আইনজীবী ও আইন প্রতিষ্ঠানগুলোর সম্মতি লাগবে।
এক বিবৃতিতে এরিক হাস বলেন, কোম্পানিটি বিশ্বাস করে আদালতে লড়াই চালিয়ে গেলে শেষ পর্যন্ত জয়ী হতো, যেমনটি এখন পর্যন্ত অধিকাংশ মামলায় হয়েছে। তবে এই সমঝোতা প্রতিষ্ঠানটিকে জীবনরক্ষাকারী ওষুধ ও চিকিৎসা প্রযুক্তি উন্নয়নে আরও মনোযোগ দিতে সহায়তা করবে।
জনসন অ্যান্ড জনসনের সাবেক কনজিউমার হেলথ ইউনিট কেনভিউ বর্তমানে উত্তর আমেরিকার বাইরে কোম্পানির বেবি পাউডার-সংক্রান্ত দায়ভার বহন করছে। ২০২২ সালে কেনভিউকে জনসন অ্যান্ড জনসন থেকে পৃথক করা হয়।
ট্যাল্কযুক্ত বেবি পাউডার নিয়ে জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে মামলা শুরু হয় ২০০৯ সালে। মামলাকারীদের অভিযোগ, অ্যাসবেসটস দূষিত ট্যাল্ক ব্যবহারের কারণে তাদের ক্যানসার হয়েছে।
যদিও কোম্পানিটি দাবি করে আসছে, তাদের ট্যাল্ক নিরাপদ, এতে অ্যাসবেসটস নেই এবং এটি ক্যানসারের কারণ নয়।
উল্লেখ্য, ২০২২ সালে জনসন অ্যান্ড জনসন বিশ্বজুড়ে ট্যাল্কযুক্ত বেবি পাউডার উৎপাদন ও বিক্রি বন্ধের ঘোষণা দেয়। এর পরিবর্তে তারা সম্পূর্ণ কর্নস্টার্চ-ভিত্তিক বেবি পাউডার বাজারজাত করার সিদ্ধান্ত নেয়।
আরও পড়ুন
- • হাতির সাথে ইজিবাইকের ধাক্কা, প্রাণ গেল ১০ মাসের শিশুর
- • নতুন নিয়মে ধাক্কা! কনটেন্ট ক্রিয়েটরদের জন্য দুসংবাদ
- • বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা
- • দেশে কমছে চিনির ব্যবহার, বাড়ছে সুক্রালোজের চাহিদা
- • গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী
- • ট্রাফিক শৃঙ্খলায় নতুন উদ্যোগ, রাজধানীতে বসছে আরও ১ হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা
- • মেলানিয়া ট্রাম্পকে হত্যার পরিকল্পনার দাবি, ভিডিও ঘিরে উদ্বেগ
- • হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৪
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
