স্যাটেলাইট ছবিতে ধরা পড়ল ভারত সীমান্তে চীনের জে-২০ মোতায়েন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬, ১৪:২৭
ভারতের উত্তর সীমান্তসংলগ্ন দুটি কৌশলগত বিমানঘাঁটিতে অন্তত ১১টি পঞ্চম প্রজন্মের জে-২০ ‘মাইটি ড্রাগন’ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন। সম্প্রতি প্রকাশিত বাণিজ্যিক স্যাটেলাইট চিত্রে এমন তথ্য উঠে এসেছে।
বিশ্লেষকদের মতে, লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল (এলএসি) বরাবর চীনের ক্রমবর্ধমান বিমানশক্তি নতুন করে আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগ বাড়িয়েছে। একই সঙ্গে ভারতের নিজস্ব স্টেলথ যুদ্ধবিমান কার্যকরভাবে বাহিনীতে যুক্ত করতে এখনও অন্তত এক দশক সময় লাগতে পারে।
ইমেজিং প্রতিষ্ঠান ভ্যানটরের প্রকাশিত স্যাটেলাইট ছবিতে দেখা যায়, গত ৯ জুলাই চীনের শিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের হোতান বিমানঘাঁটির রানওয়েতে সাতটি জে-২০ যুদ্ধবিমান অবস্থান করছিল।
সামরিক ও বেসামরিক উভয় কাজে ব্যবহৃত এই বিমানঘাঁটিটি ভারতের লেহ শহর থেকে প্রায় ৩৮৯ কিলোমিটার উত্তর-পূর্বে এবং পূর্ব লাদাখে ভারতীয় বিমান বাহিনীর দৌলত বেগ ওল্ডি ঘাঁটি থেকে মাত্র ২৪৫ কিলোমিটার দূরে অবস্থিত।
প্রতিবেদনে বলা হয়েছে, বাণিজ্যিকভাবে পাওয়া স্যাটেলাইট চিত্রে ভারতমুখী কোনো চীনা বিমানঘাঁটিতে একসঙ্গে এত বেশি জে-২০ যুদ্ধবিমান আগে কখনও দেখা যায়নি।
এ ছাড়া তিব্বতের লাসা প্রিফেকচারের দামশুং বিমানঘাঁটির আরেকটি স্যাটেলাইট ছবিতে আরও চারটি জে-২০ যুদ্ধবিমান শনাক্ত হয়েছে। ঘাঁটিটি ভারতের অরুণাচল প্রদেশের তাওয়াং থেকে প্রায় ৩৪৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি ভারতীয় বিমান বাহিনী।
প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, জে-২০ যুদ্ধবিমানের সবচেয়ে বড় শক্তি এর স্টেলথ প্রযুক্তি। বিশেষ নকশার কারণে এটি রাডারে সহজে ধরা পড়ে না, ফলে শত্রু অধ্যুষিত আকাশসীমায় কম শনাক্ত হওয়ার ঝুঁকিতে অভিযান পরিচালনা করতে পারে।
বিশেষজ্ঞদের মতে, এই সক্ষমতার দিক থেকে জে-২০ ভারতের বর্তমান প্রধান যুদ্ধবিমানগুলোর তুলনায় প্রযুক্তিগতভাবে এগিয়ে। ভারতের বহরে থাকা ফ্রান্সে নির্মিত রাফাল উন্নত চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান হলেও এতে পূর্ণাঙ্গ স্টেলথ সক্ষমতা নেই।
গত এক দশকে ভারত সীমান্তসংলগ্ন এলাকায় চীনের জে-২০ মোতায়েন ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। ২০১৬ সালে প্রথম তিব্বতের দাওচেং ইয়াডিং বিমানবন্দরে জে-২০ দেখা যায়। পরে ২০২৪ সালে সিকিম সীমান্তের কাছে শিগাতসে বিমানঘাঁটিতেও ছয়টি জে-২০ যুদ্ধবিমান মোতায়েনের তথ্য প্রকাশিত হয়েছিল।
আরও পড়ুন
- • হাতির সাথে ইজিবাইকের ধাক্কা, প্রাণ গেল ১০ মাসের শিশুর
- • নতুন নিয়মে ধাক্কা! কনটেন্ট ক্রিয়েটরদের জন্য দুসংবাদ
- • বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা
- • দেশে কমছে চিনির ব্যবহার, বাড়ছে সুক্রালোজের চাহিদা
- • গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী
- • ট্রাফিক শৃঙ্খলায় নতুন উদ্যোগ, রাজধানীতে বসছে আরও ১ হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা
- • মেলানিয়া ট্রাম্পকে হত্যার পরিকল্পনার দাবি, ভিডিও ঘিরে উদ্বেগ
- • হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৪
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
