এভারেস্টে ভয়াবহ তুষারঝড়, শ’খানেক পর্বতারোহী উদ্ধার
প্রকাশিত: ০৫ অক্টোবর, ২০২৫, ২১:৫০
বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের তিব্বত অংশে ভয়াবহ তুষারঝড়ে প্রায় এক হাজার পর্বতারোহী, পর্যটক ও কর্মী আটকা পড়েছেন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, উদ্ধার অভিযান চালিয়ে তাদের মধ্যে কয়েকশ জনকে নিরাপদে সরিয়ে আনা হয়েছে।
গত শুক্রবার রাত থেকে শুরু হওয়া প্রবল তুষারপাতে পর্বতটির পূর্ব ঢালের পথগুলো সম্পূর্ণ বরফে ঢেকে যায়। প্রায় ৪,৯০০ মিটার উচ্চতায় অবস্থিত ক্যাম্পগুলোতে আটকা পড়েন আরোহীরা। এরপরই শত শত গ্রামবাসী ও উদ্ধারকর্মী রাস্তা থেকে বরফ সরিয়ে উদ্ধার অভিযান শুরু করেন।
চীনের সেন্ট্রাল টেলিভিশন (সিসিটিভি) জানিয়েছে, রোববার পর্যন্ত প্রায় ৩৫০ জন পর্বতারোহীকে উদ্ধার করে নিকটবর্তী কুডং শহরে নিয়ে আসা হয়েছে। আরও ২০০ জনেরও বেশি আরোহীর সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়েছে এবং তাদের উদ্ধারের প্রক্রিয়া চলছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্থানীয় কর্তৃপক্ষ এভারেস্ট ভ্রমণের টিকিট বিক্রি ও প্রবেশ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।
এদিকে, এভারেস্টের অপর পাশে নেপালেও চরম বৈরী আবহাওয়া বিরাজ করছে। গত তিন দিনে সেখানে ভারী বৃষ্টিতে সৃষ্ট ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ৪৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন
- • বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিষিদ্ধ করল ফিফা
- • আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
- • প্রান্তিক গ্রাহকদের বিবেচিনায় রেখে বিদ্যুৎমূল্য পুনঃবিবেচনার অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগ
- • হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি
- • লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি ‘গুরুতর ভুল’:বেন গাভির
- • জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন ৩২ শিল্পী-কলাকুশলী
- • বিশ্বকাপ জয়ে স্পেনই এগিয়ে, বলছে অপ্টা সুপারকম্পিউটার
- • তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
